You will be redirected to an external website

‘জিয়াগঞ্জে কাটানো ৪ দিন...’, অবশেষে অরিজিৎ-রহস্য ভেদ করলেন আমির খান

Aamir Khan's sudden appearance at Arijit Singh's house in Jiaganj instantly created intense speculation

অবশেষে অরিজিৎ-রহস্য ভেদ করলেন আমির খান

জিয়াগঞ্জে অরিজিৎ সিং (Arijit Singh)-এর বাড়িতে হঠাৎ আমির খানের (Aamir Khan) হাজির হওয়াকে ঘিরে মুহূর্তেই তৈরি হয় তীব্র জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবি ও খবর দেখে অনেকেই অবাক হয়ে যান। কারণ তার কিছুদিন আগেই সিনেমার প্লেব্যাক থেকে সাময়িক বিরতির কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ। ফলে আমিরের এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়।

কারও-কারও ধারণা ছিল, অরিজিৎ সিং-এর সিদ্ধান্ত বদল করাতেই নাকি জিয়াগঞ্জে আসেন বলিউড-তারকা। আবার অনেকে ভেবেছিলেন, আমির খানের আসন্ন কোনও ছবির জন্যই হয়তো এই সাক্ষাৎ। শুরুতে সফরের উদ্দেশ্য স্পষ্ট না হলেও, জিয়াগঞ্জে কাটানো সময় যে আমির খান দারুণ উপভোগ করেছিলেন, তা তাঁর হাসিখুশি মুহূর্তের ছবিতেই ধরা পড়ে। তবে কেন এই সাক্ষাৎ তা নিয়ে প্রশ্ন ছিল শত-শত।

এরপর ধীরে ধীরে সামনে আসে আসল তথ্য। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, আমির খান এসেছিলেন তাঁর আগামী ছবি ‘এক দিন’(Ek Din)-এর গানের রেকর্ডিং-এর জন্যে। বরাবরের মতোই নিজের ছবির গান তৈরির প্রতিটি ধাপে উপস্থিত থাকতে চান আমির, আর সেই কারণেই মুম্বই থেকে সরাসরি জিয়াগঞ্জে আসেন তিনি। সাই পল্লবী এবং আমির খানের পুত্র জুনায়েদ খান ছবি ‘এক দিন’। মুক্তি পেতে চলেছে ১ মে, ২০২৬-এ। আমির খান প্রোডাকশন প্রযোজিত এই ছবি ২০১৬ সালের থাই সিনেমা ‘ওয়ান ডে’-এর অফিশিয়াল রিমেক।  

এই ছবির জন্য গান গাওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন অরিজিৎ সিং। সেই প্রতিশ্রুতির কাজ চলার সময় পাশে থাকার জন্যই রেকর্ডিংয়ে হাজির ছিলেন আমির খান। এবার সেই খবরেই সিলমোহর দিলেন খোদ আমির খান। সোমবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমাদের ছবি ‘এক দিন’-এ কণ্ঠ দেওয়ার জন্যে ধন্যবাদ অরিজিৎ। তোমার এবং তোমার পরিবারের সঙ্গে কাটানো চারটে দিন ছিল ম্যাজিক্যাল। ভালবাসা।’

প্রসঙ্গত, প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতি নেওয়ার কথা জানালেও অরিজিৎ স্পষ্ট করে বলেছেন—যেসব ছবির সঙ্গে তিনি আগেই যুক্ত, সেগুলির গান অবশ্যই গাইবেন। এই গানগুলির বেশিরভাগই মুক্তি পেতে এখনও সময় লাগবে, ফলে আগামী কয়েক বছর শ্রোতাদের অরিজিৎ সিং-এর কণ্ঠ শোনা অব্যাহত থাকবে। আর সেই তালিকায় থাকছে আমির খানের ছবির একটি গানও। 

শুধু তাই নয়, ভবিষ্যতে শাহরুখ খানের বহুচর্চিত ছবি ‘কিং’-এও অরিজিৎ সিং-এর গান শোনা যাবে। সব মিলিয়ে পরিষ্কার—অরিজিৎ সিং-এর মত বদল করাতে নয়, বরং আগেই ঠিক হয়ে থাকা একটি কাজের সূত্রেই আমির খানের জিয়াগঞ্জ সফর।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

After announcing his retirement from the world of playback singing, many thought that Arijit Singh might be away from the stage for a while Read Next

প্লেব্যাক ছাড়ার পর প্র...