You will be redirected to an external website

শেষরক্ষা হল না! প্রয়াত ‘মেরি কম’-এর ‘সিনেমার কোচ’ অভিনেতা সুনীল থাপা

Sunil Thapa is primarily known to Hindi film audiences for his role as coach Ranjit Singh in the Priyanka Chopra-starrer 'Mary Kom'

প্রয়াত ‘মেরি কম’-এর ‘সিনেমার কোচ

প্রয়াত অভিনেতা সুনীল থাপা (Sunil Thapa Death)। নেপালি ছবিপ্রেমীদের কাছে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন শক্তিশালী খলনায়কের চরিত্রে। তবে হিন্দি ছবির দর্শকের কাছে সুনীল থাপার পরিচিতি মূলত প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’ ছবির কোচ রঞ্জিৎ সিংহের চরিত্রে। ছবিতে কোচ ও ছাত্রীর সম্পর্ক দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা।

শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কর্মজীবনের বড় অংশ মুম্বইয়ে কাটালেও সুনীল থাপা থাকতেন নেপালেই। সেখানকারই একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৩০০-র কাছাকাছি নেপালি ছবিতে কাজ করেছেন সুনীল থাপা। বলিউডে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮১ সালে কমল হাসন ও রতি অগ্নিহোত্রী অভিনীত ‘এক দুজে কে লিয়ে’ ছবির মাধ্যমে। এরপর ‘আজ কি আওয়াজ়’, ‘মানব হত্যা’-র মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। পাশাপাশি ভোজপুরি ছবিতেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তবে হিন্দি ছবির দর্শকের মনে আলাদা জায়গা করে নেয় ‘মেরি কম’-এ তাঁর অভিনীত কোচের চরিত্রটি। সম্প্রতি তাঁকে শেষবার দেখা গিয়েছিল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ। সুনীল থাপার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র মহলে। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

'Mayabhara Raati Saathihara Chale Jaye, Ke Na Ele Na'. Has anyone ever heard such a song before? Read Next

অরিজিৎ সিংয়ের কণ্ঠে বির...