You will be redirected to an external website

সলমনের ছবির গানের তালে-তালে নাচ ঐশ্বর্য্য-অভিষেকের, নেটপাড়ায় শুরু নয়া জল্পনা

Salman Khan and Aishwarya Rai Bachchan's relationship was once a hot topic in Bollywood.

সলমনের ছবির গানের তালে-তালে নাচ ঐশ্বর্য্য-অভিষেকের

বলিউডে এক সময় বহুল আলোচিত ছিল সলমন খান (Salman Khan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর সম্পর্ক। তবে বহু বছর আগে সেই অধ্যায়ের ইতি টানার পর আর কখনও প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এমনকি সলমনকে নিয়ে প্রশ্ন উঠলেও অধিকাংশ সময়ই তা এড়িয়ে গিয়েছেন ঐশ্বর্য্য। কিন্তু সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে এমন একটি মুহূর্ত সামনে এসেছে, যা ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

মুকেশ অম্বানীর আত্মীয় এবং টেনিস খেলোয়াড় মুদিত দানির বিয়ের আগে সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য্য (Aishwarya Rai Bachchan) ও অভিষেক (Abhishek Bachchan)। ওই অনুষ্ঠানে একই রঙের পোশাকে হাজির হয়েছিলেন তারকা দম্পতি—দু’জনের পরনেই ছিল গাঢ় নীল রঙের পোশাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটদুনিয়ার পরিচিত মুখ Orhan Awatramani (ওরি)–ও। তিনি তারকা দম্পতির সঙ্গে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করে নেন।

তবে সবচেয়ে বেশি আলোচনা কেড়েছে ঐশ্বর্য্য ও অভিষেকের নাচের একটি ভিডিও। সেখানে দেখা যায়, অম্বানী পরিবারের সদস্যদের সঙ্গে মঞ্চে তালে তালে নাচছেন তাঁরা। আর নেপথ্যে বাজছে Salaam‑e‑Ishq ছবির গান, যেখানে অভিনয় করেছিলেন সলমন খান (Salman Khan)। এই দৃশ্যই অনেককে অবাক করেছে, কারণ ঐশ্বর্য্যের সঙ্গে সলমনের নাম জড়িত থাকায় এমন মুহূর্ত সচরাচর সামনে আসে না। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের পর বলিউডে পা রাখেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং খুব অল্প সময়ের মধ্যেই প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নেন। পরে ব্যক্তিগত জীবনে কিছুটা সময় দেওয়ার জন্য তিনি কাজ বেশ কমান। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পরিবার এবং মেয়ে আরাধ্যাকে সময় দেওয়া তাঁর অগ্রাধিকা। 
 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Two superstars of the entertainment world—one the 'God' of South Indian cinema, the other the king of Bollywood. Read Next

বক্স অফিসে বড় ধামাকার প্...