You will be redirected to an external website

প্লেব্যাক ছাড়ার পর প্রথম লাইভ শো! কলকাতার মঞ্চে ফিরে আবেগে ভাসালেন অরিজিৎ সিং

After announcing his retirement from the world of playback singing, many thought that Arijit Singh might be away from the stage for a while

কলকাতার মঞ্চে ফিরে আবেগে ভাসালেন অরিজিৎ সিং

প্লেব্যাক গানের জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন, হয়ত কিছুদিনের জন্য মঞ্চ থেকে দূরে থাকবেন অরিজিৎ সিং, কিছুদিনের অবসর নেবেন গায়ক। কিন্তু সেই ধারণায় জল ঢেলে দিলেন শিল্পী নিজেই। অবসর ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি হাজির হলেন লাইভ কনসার্টের মঞ্চে আর সেই মঞ্চ ছিল প্রিয় শহর কলকাতার।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান ছিল না, বরং অরিজিতের নতুন অধ্যায়ের এক স্পষ্ট ইঙ্গিত। মঞ্চে উঠে তিনি যেন বুঝিয়ে দিলেন সিনেমার জন্য গান না গাইলেও সংগীতের সঙ্গে তাঁর আত্মিক যোগ রয়েছে।বরং এবার তিনি আরও স্বাধীনভাবে আরও গভীর সংগীতের দিকে এগোতে চান। অরিজিতের অন্যান্য সঙ্গীতানুষ্ঠানের থেকে এই অনুষ্ঠান ছিল সম্পূর্ণরূপে আলাদা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার শিল্পী অনুষ্কা শঙ্করের সঙ্গে তাঁর যুগলবন্দি কনসার্টের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেয় । শাস্ত্রীয় সুর আর আধুনিক কণ্ঠের মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য আবহ যা উপস্থিত শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

অনুষ্কা শঙ্করের সঙ্গে পরিবেশিত ফিউশন কম্পোজিশন এবং কিছু বিশেষ গান ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শকদের একাংশ জানিয়েছেন, এই কনসার্ট তাঁদের কাছে শুধুই বিনোদন নয় বরং সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে। অরিজিতের কণ্ঠ, সুরের গভীরতা এবং মঞ্চে তাঁর সংযত অথচ শক্তিশালী উপস্থিতি গোটা অনুষ্ঠানকে আলাদাই মাত্রায় পৌঁছে দিয়েছিল।

প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বহু আলোচনা তৈরি হয়েছে। কেউ বলছেন, এটি তাঁর সাহসী সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন এতে ছবির গানের জগতে এক বড় শূন্যতা তৈরি হতে পারে। তবে এই লাইভ পারফরম্যান্সের মাধ্যমে অরিজিৎ যেন স্পষ্ট করে দিয়েছেন, তিনি হারিয়ে যাচ্ছেন না বরং নিজের শর্তে, একেবারে স্বাধীনভাবে সংগীতচর্চা এগিয়ে নিয়ে যাবেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Bollywood fashion icon Sonam Kapoor has once again proven how effortlessly style and motherhood can be carried together Read Next

সোনম কাপুরের জমজমাট সাধ...