চন্দ্রগ্রহণের সময় এই কাজগুলি ভুলেও করবেন না, নাহলে হতে পারে মহাবিপদ |
বিজয়ের পায়ে আলতা, বরসাজে আর কী কী চমক দিলেন অভিনেতা?
বরসাজে আর কী কী চমক দিলেন অভিনেতা?
বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)-র বিয়ের সাজ এক কথায় ছিল রাজকীয়। ঠিক যেন সিনেমা। সাহসী এবং ব্যতিক্রমী। বর্তমানে যেখানে ছিমছাম সাজাকেই এগিয়ে রেখেছিল বলিউড, সেই মিনিমাল ধারার বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন পূর্ণাঙ্গ অলঙ্কারময় এক রাজার লুক, যা বর বেশের প্রচলিত স্টাইলকে যেন নতুন পথ দেখাল।
গয়নায় বিশেষ কী?
বিয়ের দিন তাঁর পরনে ছিল ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাক, তবে আসল আকর্ষণ ছিল গয়নায়। শরীরজুড়ে সোনার ভারী অলঙ্কার—দুটি টেম্পল নেকলেস (একটি ছোট, একটি লম্বা), যার নকশায় ছিল সূক্ষ্ম কারুকাজ। গলার হারগুলিতে হাতি ও বাঘের মোটিফ বিশেষভাবে নজর কাড়ে, যা শক্তি ও প্রজ্ঞার প্রতীক হিসেবে ধরা হয়।
কানে ছিল বড়, প্রায় কয়েনের আকারের দুল—যা বরদের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। হাতে ভারী রিস্ট কাফ, বাহুবন্ধ এবং কনিষ্ঠ আঙুলে স্টেটমেন্ট রিং তাঁর লুকে এনে দেয় পৌরাণিক সম্রাটের লুক। এমনকি পায়েও ছিল সোনার কড়া, যা নিয়েও শুরু হয়েছে বিস্তর আলোচনা।
হাতে-পায়ে আলতা
তবে সবচেয়ে চর্চিত বিষয়—বিজয়ের হাত ও পায়ে আলতা। সাধারণত আলতা নববধূর সঙ্গেই যুক্ত থাকে। সেখানে বর হিসেবে আলতা পরা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে বেশ কিছু ধর্মের আচারে এই নিয়ম রয়েছে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক কিছু বিয়ের রীতিতেও এই আলতা পরা দেখা যায়। আবার নেটিজেনদের অনেকের মত এটি নিছক নান্দনিকতার অংশ মাত্র।
সব মিলিয়ে, বিজয় দেবেরাকোন্ডার বিয়ের সাজ ছিল সাহসী স্টাইল স্টেটমেন্ট—ঐতিহ্য, আভিজাত্য ও সমসাময়িক ভাবনার এক অনন্য মেলবন্ধন।