You will be redirected to an external website

ডায়েটে তো রাখবেন, গাজর থাকুক আপনার রূপচর্চার প্রিয় তালিকাতেও, কী কী উপকার হয়?

The idea that carrots only increase eye brightness is very old today. This winter vegetable works great in restoring skin radiance

গাজর থাকুক আপনার রূপচর্চার প্রিয় তালিকাতেও

গাজর (Carrot) শুধু চোখের জ্যোতি বাড়ায়—এই ধারণা আজ অনেকটাই পুরনো। ত্বকের জেল্লা ফেরাতে, শুষ্কতা কমাতে, এমনকি সেবাম (Sebum) নিয়ন্ত্রণ করতেও দারুণ কাজ করে এই শীতের সবজি। ভিটামিন এ (Vitamin A), বিটা-ক্যারোটিন (Beta-Carotene) আর অ্যান্টিঅক্সিডেন্টে (Antioxidant) ঠাসা গাজর ত্বকের নানা সমস্যা টেনে নিয়ে যায় কয়েক ধাপে। ডার্মাটোলজিস্টদের মতে, শুধু খাওয়াই নয়, গাজর মুখে মাখলেও তার প্রভাব সরাসরি পড়ে ত্বকে।

গবেষণা বলছে, বিটা-ক্যারোটিন ও ক্যারোনয়েড (Carotenoid) ত্বককে ইউভি রশ্মি (UV rays) থেকে রক্ষা করে। পটাশিয়াম (Potassium) ত্বকের আর্দ্রতা ধরে রাখে, শুষ্কভাব কমায়। তৈলাক্ত ত্বকের জন্য তো গাজর কার্যত ‘স্কিন-ফ্রেন্ডলি’। অতিরিক্ত তেল টেনে নিয়ে ত্বক সতেজ রাখে। সেবাম নিয়ন্ত্রণে রাখায় ব্রণ-প্রবণ ত্বকেও স্বস্তি দেয়। গাজরের ভিটামিন সি (Vitamin C) ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, স্কিন টোন (Skin Tone) আরও সমান করে।

ত্বকের যত্নে গাজর কীভাবে ব্যবহার করবেন?

সবচেয়ে সহজ উপায় গাজরের ফেসপ্যাক (Carrot Face Pack)। অল্প জলে গাজর ভাপিয়ে নরম করে নিন। ঠান্ডা হলে চটকে নিন। তাতে অর্ধেক পাতিলেবুর রস মেশান। ঘন পেস্ট মুখে ভালো করে লাগিয়ে রাখুন পনেরো মিনিট। তারপর জল দিয়ে ধুয়ে নিন। রোদে পোড়া, দাগ–ছোপ—সবকিছুর উপরেই কাজ দেয় এই প্যাক।

টোনার (Toner) হিসেবেও ব্যবহার করা যায় গাজর। আধ কাপ গাজরের রস, আধ কাপ গোলাপ জল (Rose Water) আর একটি ভিটামিন ই (Vitamin E) ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। মিশ্রণ ফ্রিজে রেখে দিন। মুখ পরিষ্কার করে তুলোয় টোনার লাগালে ত্বক টানটান থাকে। চাইলে ফেস মিস্ট (Face Mist) হিসেবে স্প্রে করেও ব্যবহার করতে পারেন।

শুষ্ক ত্বকের জন্য উপকারী গাজর–মধুর ফেসপ্যাক (Carrot-Honey Face Pack)। গাজরের পেস্টের সঙ্গে মধু ও টকদই মিশিয়ে ত্বকে লাগান ১৫–২০ মিনিট। এই প্যাক মৃত কোষ তুলে ত্বককে আর্দ্র রাখে, ত্বক নরম হয় ও উজ্জ্বল দেখায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

As soon as the heat starts to set in, Bengalis' minds turn to mangoes. Why not just Bengalis? Read Next

গরম মানেই আমের রাজত্ব শু...