You will be redirected to an external website

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘Hot and Sour’ ভেজিটেবল সুপ

A bowl of hot soup is the ultimate comfort food on a chilly evening. There is no substitute for soup to keep away colds and coughs and keep the body warm from within during this winter season.

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘Hot and Sour’ ভেজিটেবল সুপ

বাইরের হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় এক বাটি গরম সুপ মানেই পরম তৃপ্তি। শীতের এই সময়টাতে সর্দি-কাশি থেকে দূরে থাকতে এবং শরীরকে ভেতর থেকে গরম রাখতে সুপের কোনও বিকল্প নেই। রেস্তোরাঁতে গিয়ে তো মাঝেমধ্যেই সুপ খান, কিন্তু বাজারের টাটকা সবজি দিয়ে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় পুষ্টিকর সুপ, তবে কেমন হয়? আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা ‘hot and sour soup’ ভেজিটেবল সুপের সহজ রেসিপি।

সবজি: কুচানো গাজর, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম এবং সামান্য কড়াইশুঁটি (আধ কাপ)।

মশলা: আদা ও রসুন কুচি (১ চামচ), কাঁচালঙ্কা কুচি (স্বাদমতো)।

সস: সোয়া সস (১ চামচ), গ্রিন চিলি সস (১ চামচ), ভিনিগার (১ চামচ)।

অন্যান্য: কর্নফ্লাওয়ার (২ চামচ), সাদা তেল বা বাটার, নুন ও গোলমরিচ গুঁড়ো।

প্রথমে একটি প্যানে সামান্য বাটার বা সাদা তেল গরম করুন। তাতে আদা, রসুন ও লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করুন। ২. এবার সমস্ত কুচানো সবজিগুলো দিয়ে দিন। খেয়াল রাখবেন সবজি যেন খুব বেশি ভাজা না হয়, সামান্য নরম হলেই হবে। ৩. প্যানে ৩-৪ কাপ জল এবং স্বাদমতো নুন দিন। জল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে সবজিগুলো ৫-৭ মিনিট সেদ্ধ হতে দিন। ৪. সবজি সেদ্ধ হয়ে এলে এতে সোয়া সস, চিলি সস এবং ভিনিগার মিশিয়ে দিন। ৫. সুপটি ঘন করার জন্য ২ চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে ধীরে ধীরে সুপের মধ্যে ঢেলে দিন এবং নাড়তে থাকুন। ৬. সবশেষে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

ওপর থেকে ধনেপাতা কুচি বা স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে এর সাথে সামান্য চিজ বা মাখনও যোগ করতে পারেন।

পুষ্টিবিদদের মতে, সবজিতে থাকা ভিটামিন ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে গোলমরিচ ও আদা গলার অস্বস্তি কমাতে অত্যন্ত কার্যকর। তাই এই শীতে বিকেলের জলখাবারে বাইরের ভাজাভুজির বদলে এই স্বাস্থ্যকর সুপ হতে পারে আপনার সেরা সঙ্গী।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Be it a winter morning or a chilly night, there is no substitute for the Bengali culinary delight of Nalen Jaggery Payas. Read Next

নলেন গুঁড়ের পায়েস বানা...