You will be redirected to an external website

উত্তরাকন্যা অভিযান থেকে অন্য এক অভিযানের ডাক! তৃণমূলকে তুলধোনা শুভেন্দু অধিকারীর

A call for another campaign from Uttarakanya Abhiyan! Trinamool's Tuldhona Subhendu Adhikari

শুভেন্দু অধিকারী

সোমবার মেগা ২১ জুলাই। একে দক্ষিণ শাসক তৃণমূল তার শহিদ দিবসের মঞ্চে বিরোধীদের একের পর এক কটাক্ষ মন্তব্য করল। অন্যদিকে উত্তরবঙ্গে শাসকদলকে একাধিক ইস্যুতে তুলোধনা  করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ঘোষণা করে দিলেন আরও এক অভিযানের কথা।

সম্প্রতি রাজ্যের একআধিক জায়গায় বিজেপি বিধায়কদের উপর হামলা হচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।  নিখিল দে, বরেণ বর্মন, সুশীল বর্মনরা মার খেয়েছেন বলে অভিযোগ শুভেন্দুর। সেই ঘটনার প্রতিবাদেই এদিন উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামের বিধায়ক জানান, হাইকোর্টের নির্দেশ থাকায় এদিন উত্তরকন্যায় যাননি তাঁরা। 

আগামী ৪ অগস্ট বিজেপির মোট ৬৫ জন বিজেপি বিধায়ককে নিয়ে কোচবিহারে অভিযান চালানোর কথা ঘোষণা করেন শুভেন্দু। সেখানে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন তাঁরা। এরপর উত্তরকন্যা অভিযান হবে। শুভেন্দু এদিন উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, “সেদিন আপনাদের আসতে হবে না। আমরা বিধায়করা যাব। সচিবের সঙ্গে কথা বলব।”

তৃণমূলের শহিদ দিবসের পাল্টা শাসকদলের একাধিক ইস্যুতে উত্তরবঙ্গ অভিযানের ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মত সোমবার সকাল থেকে গোটা শিলিগুড়ি শহরকে নিরাপত্তার চাদরের ঘিরে ফেলা হয়। কারণ শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযানের ক্ষেত্রে একাধিক শর্ত বেধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে শান্তিতেই সম্পন্ন হয় বিরোধী বিজেপির জন সমাবেশ।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

MPs suddenly fall ill on the Ekushey stage! They are rushed to SSKM Read Next

একুশের মঞ্চে হঠাৎ অসুস্...