You will be redirected to an external website

'আমি তোমাদেরই লোক...', ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্যপরীক্ষা করালেন অভিষেক-পত্নী রুজিরাও

'I am your man, nothing more, this is my last introduction...', Rujira Banerjee, wife of Trinamool Congress MP (TMC) Abhishek Banerjee

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্যপরীক্ষা করালেন অভিষেক-পত্নী

'আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়...', হীরকবন্দরের স্বাস্থ্য শিবিরে গিয়ে যেন সেই বার্তাই দিতে চাইলেন তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এক এক করে 'সেবাশ্রয়' (Sebaashray Camp) শেষ করে এখন ডায়মন্ড হারবারে (Diamond Harbour Camp) শিবির চলছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য। এদিন বেলা গড়াতেই দেখা গেল সেখানে চলে গিয়েছেন অভিষেক-পত্নী (Abhishek Banerjee Wife)। দোতলা শিবিরের পুরোটাই ঘুরে দেখলে

ডায়মন্ড হারবারের এই ‘সেবাশ্রয়’ কার্যত নতুন মানদণ্ড গড়ে দিয়েছে। সেবাশ্রয়ের মডেল ক্যাম্প যে শুধু নামেই ‘মডেল’, তা নয়—পরিকাঠামোতেও তা নজিরবিহীন। এই প্রথম ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হয়েছে দোতলা শিবির, যা এর আগে কোথাও দেখা যায়নি। রয়েছে সম্পূর্ণ আইসিইউ পরিকাঠামোও। মঙ্গলবার পর্যন্ত সেই আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিন জন রোগী।

স্বাস্থ্য শিবিরের শুরুর দিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বিশেষ ভাবে সক্ষম বহু মানুষকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। ডায়মন্ড হারবারে (Diamond Harbour News) প্রথম পর্বের সেবাশ্রয় শিবিরের পরিকাঠামোই ছিল বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনীয়। কিন্তু দ্বিতীয় পর্বে সেই ব্যবস্থাকেও ছাপিয়ে গিয়েছে ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্প।এদিকে সেবাশ্রয়ের (Sebaashray) পরিসরও ক্রমশ বিস্তৃত হচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি পেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও পৌঁছেছে এই উদ্যোগ। নন্দীগ্রাম (Nandigram) ১ ও ২ নম্বর ব্লকে মডেল ক্যাম্পের উদ্বোধন হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যেরা। সেদিনই ক্যাম্পগুলি পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

West Bengal Chief Minister Mamata Banerjee was scheduled to visit Delhi tomorrow, Thursday Read Next

বৃহস্পতিবার দিল্লি যাচ্...