You will be redirected to an external website

BLO-দের কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা, খতিয়ে দেখতে জেলা জেলা ঘুরবেন অভিষেক

Abhishek Banerjee will go district by district once SIR starts. Abhishek will keep an eye on the overall situation in the next few days after SIR starts from Tuesday

জেলা জেলা ঘুরবেন অভিষেক

SIR শুরু হলে জেলায় জেলায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে SIR শুরু হওয়ার পর আগামী কয়েকদিন সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন অভিষেক। SIR নিয়ে কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা, কী ধরনের সমস্যা হচ্ছে, কোথাও BLO-দের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কিনা, যাবতীয় সব পর্যালোচনা করে জেলা সফরে বেরোবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।কোন জেলায় কবে যাবেন অর্থাৎ জেলা সফরের সূচি আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। তারপরেও SIR এর জন্য জেলায় জেলায় ঘুরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের নেতা কর্মী, বিধায়ক-সাংসদদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।  প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরি করতে হবে। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন।

প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম গড়তে হবে। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। কোথাও কোনও অসংলগ্ন, কিংবা প্রক্রিয়ায় ক্রটি দেখলে আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন। শুক্রবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক। তাতেই তালিকায় অসঙ্গতি থাকলে আইনি পদক্ষেপের নির্দেশ দেন। পাশাপাশি ১ থেকে ৩ নভেম্বর বিধানসভা ভিত্তিক দলের বিধায়ক-সাংসদদের বৈঠকের নির্দেশ দিয়েছেন তিনি। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন।

পাশাপাশি প্রতিটি অঞ্চলে হেল্প ডেস্ক ও ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পে থাকবে প্রিন্টার, ল্যাপটপ। অভিষেকের নির্দেশ, মানুষ সাহায্য চাইলে, তাঁকে সর্বোতভাবে সাহায্য করতে হবে। তৃণমূল যে এই বিষয়ে একেবারেই জনগণের পাশে রয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

It's the arrival of winter. But is it coming? Or will rain 'hit' Bengal instead? The weather office says this is the forecast. Read Next

নভেম্বরেও পিছু ছাড়বে ন...