You will be redirected to an external website

পর্যটনের নয়া ঠিকানা,উত্তরবঙ্গের ডুয়ার্স মানেই ঘন সবুজ অরণ্য

ALIPURDUAR-DOOARS-PEOPLE-FOREST-HANGUP-EWSTBENGAL

পর্যটনের নয়া ঠিকানা,উত্তরবঙ্গের ডুয়ার্স মানেই ঘন সবুজ অরণ্য

উত্তরবঙ্গের ডুয়ার্স মানেই ঘন সবুজ অরণ্য, বন্যপ্রাণ আর পর্যটনের হাতছানি। সেই তালিকায় এবার নতুন সংযোজন - মোরাঘাট। স্থানীয়রা মনে করেন—মোরাঘাট বনাঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠবে দ্বিতীয় লাটাগুড়ি। শুধু প্রশাসনের সবুজ সংকেতের অপেক্ষা।


উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় অবস্থিত মোরাঘাট বনাঞ্চল। বিস্তীর্ণ সবুজে ঘেরা এই জঙ্গলকে ঘিরেই স্বপ্ন দেখছেন স্থানীয় মানুষজন। তাঁদের দাবি, মোরাঘাট বনাঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। দীর্ঘদিন ধরেই প্রশাসনের কাছে সেই আবেদন জানিয়ে আসছেন স্থানীয়রা। মোরাঘাট জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তা। বনাঞ্চলের ভিতরে রয়েছে ছবির মত আঁকাবাঁকা পথ, নদীর প্রবহমান ধারা ও চড়ুইভাতির উপযুক্ত একাধিক স্পট—সব মিলিয়ে পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখানে। পাশাপাশি রয়েছে বুনোজন্তুর আনাগোনা । প্রস্তাবিত পর্যটন কেন্দ্র ঘিরে জঙ্গল সাফারির ব্যবস্থাও রাখার ভাবনাচিন্তা চলছে।

স্থানীয়দের আশা, পর্যটন কেন্দ্র গড়ে উঠলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে আর্থিকভাবে উপকৃত হবেন এলাকার মানুষ। তেমনই নজরদারি বাড়লে বন ও বন্যপ্রাণ দুইই সুরক্ষিত থাকবে চোরাকারবারিদের হাত থেকে। স্থানীয়দের উদ্যোগ, বনদপ্তরের সহযোগিতা—সব মিলিয়ে মোরাঘাটকে পর্যটন মানচিত্রে তুলে ধরার প্রস্তুতি চলছে পুরোদমে । এখন শুধু প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। সবুজ সংকেত মিললেই বাস্তবায়িত হবে স্থানীয়দের স্বপ্নভাবনা ।ডুয়ার্সের বুকে গড়ে উঠবে নতুন পর্যটন কেন্দ্র, মোরাঘাট।
 

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...