You will be redirected to an external website

তুঙ্গে নারকেলের চাহিদা

ARAMBAG-COCONUT-WESTBENGAL-FESTIVAL-HOOGLY

তুঙ্গে নারকেলের চাহিদা

শীতের যেকোনও দিন—পৌষ পার্বণ ছাড়াও বাঙালির রান্নাঘরে তার বেজায় দর। তাকে ছাড়া বাঙালির শীত-হেঁসেল যেন অসম্পূর্ণ। তিনি নারকেল । পৌষ পার্বণের মুকুটহীন রাজা।  নারকেল ছাড়া  শীত কিম্বা পিঠের কথা ভাবাই যায় না। শীত পড়তেই তাই হুগলির আরামবাগে জমজমাট  নারকেলের বাজার। বাজারজুড়ে সারি সারি নারকেলের দোকান, প্রতিটি দোকানেই চোখে পড়ার মতো ভিড় । তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দামও।

বর্তমানে ছোট নারকেল বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে, আর বড় নারকেলের দাম পৌঁছেছে ৮০ টাকায়—যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। পিঠে-পুলী আর নারকেল—বাঙালির শীতে এই চিরাচরিত জুটির কোনও বিকল্প নেই। তাই দাম বাড়লেও বাজারে নারকেল কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দাম যতই বাড়ুক, শীতের মরসুমে সংক্রান্তি আর নারকেলের এই অটুট সম্পর্ক থেকে মুখ ফেরাতে পারছেন না বাঙালি। আর সেই কারণেই সব মিলিয়ে আরামবাগের শীতের বাজারে নারকেল বিক্রি চলছে পুরোদমে।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

JALPAIGURI-DHUPGURI-ASHINATH-PROBLEM-WESTBENGAL Read Next

আশিনাথ-বিনোবালার লড়াই ...