গরম মানেই আমের রাজত্ব শুরু! কোনটা বিখ্যাত, কোথায় গেলে দেশের সবচেয়ে ভাল আম পাবেন? |
খানাখন্দের রাস্তা , অন্ধ প্রশাসন
খানাখন্দের রাস্তা , অন্ধ প্রশাসন
আরামবাগ থেকে খানাকুলের সংযোগকারী রামনগর-কোয়েততলা রাস্তা।সাড়ে সাত কিমি দীর্ঘ। আজ বেহাল দশার কারণে চরম ঝুঁকিপূর্ণ। কোথাও রাস্তার স্টোন চিপস উঠে তলার মোরাম বেরিয়ে এসেছে।আবার কোথাও রাস্তায় তৈরী হয়েছে বড় বড় খানাখন্দ।আর এই বেহাল দশায় রাস্তাটি পরে রয়েছে বছরের পর বছর। হুঁশ নেই প্রশাসনের।বাস চলতো এক সময় , থাকতো যাত্রীর ভিড়ও । বেহাল দশার কারণে বছর পাঁচেক আগে বন্ধ হয়েছে বাস পরিষেবা।এখন যাতায়াতের সহায় টোটো আর অটো।

রাস্তা সংস্কার হয়নি সাত–আট বছর । দুর্ঘটনার সম্ভাবনা পদে পদে , অথচ প্রশাসন নিশ্চুপ। মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এই বেহাল রাস্তায়। টনক নড়ে শুধু মিডিয়ায় খবর হলে।বাস্তবে প্রশাসন ধৃতরাষ্ট্র এর ভূমিকায় ।৭-৮ বছর ধরে বেহাল রাস্তা নিয়ে শাসক বিরোধী শিবির দুষছে একে অপরকে। প্রকল্পের টাকা আটকে থাকায় কাজ থমকে দাবি শাসকদলের। অন্যদিকে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধী শিবির । রাস্তা বেহাল, দুর্ঘটনার সম্ভাবনা যেকোনো সময়। অথচ প্রশাসন নিজের দায়িত্ব পালন করছে না। এই কি প্রশাসনের দায়িত্ব? উত্তরের অপেক্ষায় আরামবাগবাসি।
