You will be redirected to an external website

উন্নয়নের নামে ইতিহাসে আঘাত !

ARAMBAG-PURSURA-POLITICS-WESTBENGAL-40YEARS

উন্নয়নের নামে ইতিহাসে আঘাত

ইন্দিরা ও রাজীব গান্ধীর শহীদ বেদী ভাঙাকে কেন্দ্র করে পুরশুড়ায় রাজনৈতিক উত্তেজনা। প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে জঙ্গলপাড়া এলাকায় নির্মিত হয়েছিল এই শহীদ বেদী। অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে সম্প্রতি সেই শহীদ বেদী ভেঙে সেখানে বাতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। উন্নয়নের নামে দাদাগিরি চালানোর পাশাপাশি , ভারতের ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।
ঘটনার জেরে পুরশুড়া থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় কংগ্রেস। এর প্রতিবাদে আরামবাগ–কলকাতা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

অবিলম্বে ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কংগ্রেস। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে কংগ্রেসকে উন্নয়ন বিরোধী বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক। ২০২৬-এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। কোথাও পোস্টার ছেঁড়া, তো কোথাও ব্যানার ছেঁড়ার অভিযোগ। এবার পুরশুড়ার এই ঘটনার প্রভাব কতদূর গড়ায়, এখন নজর সেদিকেই।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The aftermath of the meeting of the Election Commission's full bench with the district magistrates and police superintendents in Kolkata last Monday is still fresh. Read Next

ডিএম-দের সাবধান করে হোটে...