You will be redirected to an external website

ভাবাদিঘির জট কাটায় সাজছে স্টেশন

ARAMBAG-RAIL-STATION-RAILWAY-HOOGLY

ভাবাদিঘির জট কাটায় সাজছে স্টেশন

ভাবাদিঘির রেল জট কাটার পরই আরামবাগ রেল স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল দফতর। যাত্রী সুবিধা বাড়াতে তৈরি হচ্ছে ডবল লাইন, যা ভবিষ্যতে ট্রেন চলাচলকে আরও দ্রুত ও মসৃণ করবে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে আরামবাগ–বর্ধমান রেললাইনের কাজ, যার ফলে যাতায়াত আরও সহজ হবে। ইতিমধ্যেই স্টেশনে বসানো হয়েছে বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যেখানে “আই লাভ আরামবাগ” লেখা সহ আরামবাগের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবি তুলে ধরা হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনে তৈরি হচ্ছে এটিএম কাউন্টার। পাশাপাশি প্ল্যাটফর্মে বসানো হচ্ছে ঠান্ডা ও গরম পানীয় জলের মেশিন। স্টেশনের সৌন্দর্যায়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেয়ালজুড়ে ফুটে উঠেছে রঙিন পশুপাখির ছবি। এক কথায় নানান শিল্পকর্মে স্টেশন পাচ্ছে এক নতুন নান্দনিক রূপ।


ভাবাদিঘির জট কাটার ফলে এবার রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে কামারপুকুর ও জয়রামবাটি। এই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে কমবে আরামবাগ ও বাঁকুড়ার মধ্যে দূরত্ব ও যাতায়াতের সময়। সেই কারণেই নতুন রূপে সেজে উঠেছে আরামবাগ রেল স্টেশন। এক কথায় আধুনিকীকরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে এই স্টেশন, যা নিঃসন্দেহে যাত্রীদের কাছে স্বস্তির খবর।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

COOCHBEHAR-WESTBENGAL-VILLAGE-DHOOL-SONG Read Next

খোল বাজে- বাঁচে সংসার ...