You will be redirected to an external website

“বিচারাধীন” তালিকায় নাম বিএলও-র!

ARAMBAG-SIR-BLO-VOTERLIST-WESTBENGAL

“বিচারাধীন” তালিকায় নাম বিএলও-র!

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরামবাগের মালিপুকুর এলাকার ১১০ জনের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা এসআইআর প্রক্রিয়ায় ফর্ম পূরণ করেছেন, পাসপোর্টের ফটোকপি-সহ প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। এমনকি শুনানিতেও হাজির হয়েছেন। তবুও কেন তাঁদের নাম বিচারাধীন তালিকায় রইল, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিএলও মনিরউদ্দিন মল্লিকের দাবি, তাঁর মা ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছিলেন। সেই পরিবারের সদস্যদের নামও বিচারাধীন তালিকায় থাকায় বিস্মিত তিনি। স্থানীয়দের একাংশের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণেই তাঁদের টার্গেট করা হচ্ছে।

যদিও আপাতত তাঁরা আইনি প্রক্রিয়ার উপরই আস্থা রাখার কথা জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিশেষ একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ ভারতীয় জনতা পার্টি-র। রাজনৈতিক তরজা যতই তীব্র হোক, চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই অনিশ্চয়তা ও উৎকণ্ঠায় দিন কাটছে মালিপুকুরের ১১০টি পরিবারের। ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য সামনে আসবে বলেই আশাবাদী স্থানীয়রা। এখন সকলের নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের নির্দেশের দিকে।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

SOUTHDINAJPUR-SIR-VOTERLIST-WESTBENGAL-KUMARGANJ Read Next

‘বিচারাধীন’ তালিকায় বিধ...