You will be redirected to an external website

স্বস্তির সরকারি দপ্তর নজর কাড়ে শিল্পের ছোঁয়ায় তৈরি দৃষ্টিনন্দন গেট

ARAMBAG-WESTBENGAL-CHILD-NEW-BLOCK

স্বস্তির সরকারি দপ্তর নজর কাড়ে শিল্পের ছোঁয়ায় তৈরি দৃষ্টিনন্দন গেট

গোঘাট ১নম্বর ব্লক অফিসে ঢোকার মুখেই নজর কাড়ে শিল্পের ছোঁয়ায় তৈরি দৃষ্টিনন্দন গেট। গেট পেরোলেই - এক অন্য জগত। শিশুদের জন্য সাজানো সুন্দর একটি পার্ক। রয়েছে দোলনা, নানা রাইড ও খেলার সামগ্রী। ফলে অভিভাবকেরা নিশ্চিন্তে সরকারি কাজ সেরে নিতে পারছেন। শিশুরাও মেতে উঠছে খেলায়। তবে শুধু পার্ক নয়, গোটা চত্বরজুড়ে রয়েছে মনীষীদের মূর্তি। যা পরিবেশকে দিয়েছে শিক্ষামূলক আবহ। অন্যদিকে একটি ভবনের দেওয়ালে তুলে ধরা হয়েছে 'সহজপাঠের ' অংশ।

ছোট থেকে বড় সকলের নজর কাড়ছে এই সুন্দর উদ্যোগ।  চারিদিকে ফুল আর সবুজের মেলা । এ যেন সরকারি দপ্তর নয় , যেন এক ছোট্ট উদ্যান। 
বিকেলের দিকে এলাকার গৃহবধূরাও শিশুদের নিয়ে এখানে সময় কাটাতে আসেন। ফলে এই চত্বর এখন এলাকাবাসীর কাছেও প্রিয় ঠিকানা। গোঘাট ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, আমাদের উদ্দেশ্য একটাই। সরকারি কাজে আসা মানুষ যেন,গাছের ছায়ায় দু'দণ্ড বসে স্বস্তি পান। আর আজ সেই উদ্যোগ সফল। সরকারি দপ্তর মানেই শুধু বিরক্তি নয়। গোঘাট ১ নম্বর ব্লক অফিস দেখিয়ে দিচ্ছে সদিচ্ছা থাকলে বদল সম্ভব। অফিস চত্বর এখন শুধু প্রশাসনিক কাজের কেন্দ্র নয়, বরং এলাকাবাসীর মিলনস্থলও।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

DOKKHIN24PARGANA-WESTBENGAL-DATES-SEASON-TREE Read Next

শীত মানেই গুড়ের মরশুম,এ...