You will be redirected to an external website

‘ব্র্যান্ড বুদ্ধ’ কি ভরসা সিপিএমের?

ASANSOL-KULTI-NIYAMATPUR-POLITICS-CPIM

‘ব্র্যান্ড বুদ্ধ’ কি ভরসা সিপিএমের?

কুলটির নিয়ামতপুর মেলায় সিপিএমের স্টলে এবার তাত্ত্বিক বইয়ের পাশাপাশি নজর কেড়েছে ‘মার্চেন্ডাইজ পলিটিক্স’। বামপন্থী নেতাদের ছবি-সহ সামগ্রী বিক্রির এই কৌশল স্পষ্টতই ইমেজ-ভিত্তিক রাজনীতির ইঙ্গিত। রাজনৈতিক মহলের মতে, বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখে সংগঠনের হারানো জমি পুনরুদ্ধারের প্রয়াস এটি। ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর সংগঠনগত দুর্বলতা কাটিয়ে উঠতে আবেগকেই হাতিয়ার করতে চাইছে আলিমুদ্দিন।

যদিও এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। প্রশ্ন উঠছে—এ কি শুধুই স্মৃতিচারণ, নাকি ‘ব্র্যান্ড বুদ্ধ’-কে সামনে রেখে ভোটের অঙ্ক কষার সূক্ষ্ম রাজনৈতিক চাল? শিল্পাঞ্চল কুলটিতে যেখানে কর্মসংস্থান ও শিল্পই বড় ইস্যু, সেখানে বুদ্ধদেবের আমলের শিল্পায়নের স্মৃতি উস্কে দিয়ে কি মধ্যবিত্ত ও পুরনো সমর্থকদের পুনরায় এক ছাতার তলায় আনার চেষ্টা? কুলটির মেলা তাই এখন শুধু উৎসবের প্রাঙ্গণ নয়, বরং হয়ে উঠেছে ভোট-পূর্ব রাজনৈতিক পাঠের মঞ্চ।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

DOKKHIN24PARGANA-WESTBENGAL-TENTION-PROBLEM-SAD Read Next

 সীমান্তের ওপারে বন্দী জ...