You will be redirected to an external website

মোমে মেসি চমক, শিল্পী সুশান্ত রায় গড়ে তুলেছেন ওয়াক্স মিউজিয়াম

ASANSOL-WESTBENGAL-WESTBURDWAN-ART-BISWAJITDAS

মোমে মেসি চমক, শিল্পী সুশান্ত রায় গড়ে তুলেছেন ওয়াক্স মিউজিয়াম

আসানসোলের মহিশিলায় শিল্পী সুশান্ত রায় গড়ে তুলেছেন ওয়াক্স মিউজিয়াম। আর সেখানেই প্রায় দেড় মাসের নিরলস পরিশ্রমে তৈরি করেছেন, মেসির মোমের মূর্তি। মেসির উচ্চতা, শারীরিক গঠন, মুখবায়ব সবকিছু নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী। এর আগেও তিনি, রোনালডিনোহ ও নীরজ চোপরা সহ একাধিক ক্রীড়াবিদ এবং ভারতবর্ষের মনীষীদের মূর্তি তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। কলকাতায় মেসির সফর ঘিরে টিকিট বিতর্ক ও অপ্রীতিকর ঘটনার পর বহু দর্শকের মনে আক্ষেপ থেকেই গিয়েছিল। সেই আক্ষেপ এবার কিছুটা হলেও মিটবে বলেই মনে করছেন স্থানীয়রা। 

মিউজিয়ামে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ দাস। তিনি বলেন অবিকল মেসিকে ফুটিয়ে তুলেছেন শিল্পী, যা যুব সমাজকে অনুপ্রাণিত করবে। সশরীরে মেসি না হলেও, তাঁর অবিকল প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ এখন আসানসোলে। মহিশিলার ওয়াক্স মিউজিয়ামে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন ফুটবলপ্রেমী মেসি অনুরাগীরা। মেসি ম্যাজিক কতটা দর্শক টানে ,এখন সেটাই দেখার।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

EASTBURDWAN-WESTBENGAL-SPORTS-GAME-GROUND Read Next

স্টেডিয়ামে নির্মাণ আদা...