You will be redirected to an external website

'মেকআপ' উন্নয়ন আর কত? 

ASANSOL-WESTBENGAL-WESTBURDWAN-SCHOOL-PROBLEM

'মেকআপ' উন্নয়ন আর কত? 

আসানসোলের হিরাপুর সার্কেলের বড়তোল প্রাইমারি স্কুলে নিম্নমানের কাজের অভিযোগে ফুঁসে উঠেছেন গ্রামবাসীরা। তাঁদের সরাসরি অভিযোগ, মৌলিক পরিকাঠামো সম্পূর্ণ না করেই ঠিকাদার সংস্থা কাজ ‘শেষ’ দেখাতে চাইছে। বিদ্যুৎ সংযোগ ঝুলে আছে, জলের লাইন অচল—তবু রংয়ের ব্রাশ চলছে জোরকদমে। আদিবাসী ছেলে-মেয়েরা পড়ে বলেই কি এত অবহেলা? প্রশ্ন স্থানীয়দের  সবচেয়ে করুণ চিত্র—স্কুলের ছাত্রছাত্রীরা এখন একটি কমিউনিটি হলে গাদাগাদি করে পড়াশোনা করছে।

উন্নয়নের নামে স্কুল বন্ধ, পড়ুয়ারা বঞ্চিত। ঠিকাদারকে বারবার বলার পরেও কথার কোন গুরুত্বই দেওয়া হয়নি অভিযোগ প্রধান শিক্ষকের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে দায় ঝেড়ে দিলেন স্কুল পরিদর্শক। এই ‘মেকআপ উন্নয়ন’ ঠিক কতদিন চলবে? দেয়ালে রং মাখিয়ে কি সব দায় এড়ানো যাবে? এই ছোট ছোট ছেলে-মেয়েদের ভবিষ্যৎও কি সুষ্ঠুভাবে গড়া হবে—নাকি সেখানেও পড়বে তাপ্পি?

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

EASTBURDWAN-BURDWAN-WESTBENGAL-PROJECT-PROBLEM Read Next

তালিকায় নাম, ঘর নেই...