You will be redirected to an external website

এবার NRC নিয়ে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী

This time the Chief Minister sang a song about NRC.

এবার NRC নিয়ে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দফতর সামলানোর পরও গান লেখা, কবিতা লেখা নিয়ে থাকেন। পাশাপাশি প্রচুর বই লিখেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর লেখা একাধিক বই রাজ্যের স্কুলগুলিতে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের শিক্ষাদফতর। এবার এনআরসি নিয়ে গানে-গানে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাগুলি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঘাটাল ও খানাকুল থেকে ঘুরে এসেছেন তিনি। আজ গিয়েছেন ঝাড়গ্রামে। সেখান থেকেই আরও একবার সরব হন NRC ইস্যুতে। তখনই মুখ্যমন্ত্রী বলেন, ‘ছি…ছি…ছি NRC…এই গানটা আমি লিখছি।’

আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। মিছিলে মমতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে পূর্বতন বামফ্রন্ট সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “একসময় মানুষ ঝাড়গ্রামে আসতেন স্বাস্থ্য উদ্ধার করতে। কিন্তু বাম আমলে মানুষ গোয়ালতোড়, বেলপাহাড়ি, ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় পেতেন। আমি কিন্তু, আসতাম। আমার দল ক্ষমতায় আসার পরই আমি প্রথম এখানে আসি। কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামে শান্তি ফিরে আসুক।” তৃণমূলের আমলে ঝাড়গ্রামের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Even after going to Delhi, Shah was not able to meet him! 'I want to die if there is no solution', warns Abhaya's parents Read Next

দিল্লি গিয়েও মিলল না শাহ...