You will be redirected to an external website

'প্রতীক ফোন না তোলায় সন্দেহ হয়’,মমতা কীভাবে জানলেন ইডি এসেছে বললেন নিজের মুখেই

It was 6 am on Thursday. The house of AIPAC chief Pratik Jain was being searched. On the other hand, the ED was also searching the AIPAC office in Salt Lake.

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার, ভোর তখন ছ’টা। আইপ্যাকের কর্ণধান প্রতীক জৈনের বাড়িতে চলছিল তল্লাশি। অপরদিকে, সল্টলেকেও আইপ্যাকের অফিসে তল্লাশি চলছে ইডির। সেই সময় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযোগ, তদন্তে বাধা দিয়েছেন তিনি। অপরদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের যাবতীয় তথ্য চুরি করছিল। এবার এই নিয়েই আজ ফের মুখ খুললেন মমতা। গতকাল কীভাবে খবর পেয়েছিলেন তিনি, ঠিক কী কী হয়েছিল সবটা জানালেন নিজের মুখে।

মুখ্যমন্ত্রীর দাবি, তিনি কিছুই জানতে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে একটি মেসেজ পাঠালেও তিনি সেটা দেখেননি। পরে টিভিতে দেখেন যে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি। মুখ্যমন্ত্রী জানান, তিনি প্রথমে ভেবেছিলেন হয়ত কথা বলতে এসেছেন গোয়েন্দারা। মমতা বলেন, “আমি কিছুই জানতাম না। সকালে খবর পাই কিছু একটা হচ্ছে। আমি আর জানবার চেষ্টা করিনি। মাথায় মারার পর থেকে ভোর চারটের আগে ঘুমোতে পারি না। অভিষেক মেসেজ করেছিল। মিসড করে গিয়েছি।”

এরপর তিনি বলেন, “আমি খবর শুনেছিলাম। ভেবেছি কথা বলতে এসেছে। আমি প্রতীককে ফোন করি। তোলেনি। তখনই সন্দেহ হয়। ভাবলাম পার্টিরল সব নিয়ে পালাচ্ছে না তো।” মমতার সংযোজন, “মানুষকে ভালবাসি যেমন, জোড়া ফুলে তো দাঁড়াই। পার্টি রক্ষা না হলে মানুষের জন্য লড়ব কীভাবে? অসহায় মানুষ বিপদে পড়লে আমায় জানায়। মোদী যখন ১৪তে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় আইপ্যাক কাজ করেছে ওদের হয়ে। তখন প্রশান্ত কিশোর ছিল। এখন প্রশান্ত নেই। প্রতীক দেখে। আমাদের একটাই আইটি সেল দেখে ওরা। আমাদের একটাই সবে ধন নীল মণি। রণডঙ্গা বাজিয়ে আসছে।”   

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Chief Minister and Trinamool leader Mamata Banerjee took to the streets on Thursday to protest against the ED's search of the office of Trinamool's Read Next

ইডি-হানার প্রতিবাদে মমত...