You will be redirected to an external website

রঞ্জি দলে কুচবিহারের শুভম

COOCHBEHAR-WESTBENGAL-CRICKET-SUBHAMSARKAR-RANJITROPHY

রঞ্জি দলে কুচবিহারের শুভম

বাংলা ক্রিকেটে নতুন সম্ভাবনার দরজা খুলে দিলেন  অলরাউন্ডার শুভম সরকার। কুচবিহার জেলার ক্রিকেট ইতিহাসে শুভম হলেন চতুর্থ ক্রিকেটার, যিনি রঞ্জি দলে সুযোগ পেলেন। জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুর, শিবশংকর পাল ও অনন্ত সাহার পর এই কৃতিত্ব অর্জন করে -  জেলার ক্রীড়া ইতিহাসে লিখলেন এক নয়া অধ্যায়। তুফানগঞ্জ শহরের ৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সরণির স্থানীয় মাঠেই শুভমের বেড়ে ওঠা। স্কুল থেকে ফিরেই ব্যাট-বল হাতে মাঠে ছুটে যেতেন তিনি। কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার হাত ধরেই তাঁর প্রতিভার বিকাশ। বালিগঞ্জ, কালীঘাট, ভবানীপুর, মোহনবাগান হয়ে বর্তমানে টাউন ক্লাবে দুর্দান্ত পারফরম্যান্সে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন শুভম।

২০১৮-’১৯ মরশুমে অনূর্ধ্ব-২৩ বাংলা দলের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন শুভম। ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা মনোরঞ্জন সরকার। ছেলেবেলা থেকে শুভমের বেড়ে ওঠার গল্প শোনালেন তিনি। গর্বিত কোচ শিবশংকর পাল। শুভমের সাফল্যে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। ছোট শহরের মাঠ থেকে রাজ্যের সবথেকে বড় ক্রিকেট মঞ্চ।শুভমের এই যাত্রা আজ শুধু এক সাফল্যের গল্প নয়, বরং হাজারো তরুণের কাছে অনুপ্রেরণার প্রতীক। কোচবিহার আজ গর্বিত, তুফানগঞ্জ আজ উচ্ছ্বসিত। শুভমের আরো সাফল্যের অপেক্ষায় কুচবিহারবাসি।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

EASTBURDWAN-WESTBENGAL-LIBRARY-BOOK-STUDENT Read Next

কর্মীসংকটে পাঠাগার...