You will be redirected to an external website

উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করুন:মমতাকে পরামর্শ শুভেন্দুর

Mamata Banerjee is on a visit to Delhi. The Bengal Chief Minister is scheduled to meet Chief Election Commissioner Gyanesh Kumar this afternoon

মমতাকে পরামর্শ শুভেন্দুর

দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বিকেলেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। কিন্তু এদিন সকালে রাজধানীতে হঠাৎই কার্যত উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বাংলা (West Bengal) থেকে নিয়ে যাওয়া ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’ (SIR West Bengal) পরিবারের সদস্যদের হেনস্থার অভিযোগ পেয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশের (Delhi Police) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পাল্টা জবাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, 'পুলিশকে উস্কানি না দিয়ে সহযোগিতা করুন।'

'মুখ্যমন্ত্রীর দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিৎ'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বঙ্গভবন প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, "নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কোনও খবর রয়েছে। আনসারুল মোল্লার লোকেরা মুর্শিদাবাদের হরিহরপাড়ায় থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিংয়ে থাকতে পারে, আর যদি পিএফআই সংগঠনের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, তাহলে তারা খোঁজখবর তো রাখবেই।" "দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে।" একথা বলে বিরোধী দলনেতার পরামর্শ, 'মুখ্যমন্ত্রীর দিল্লি পুলিশকে উস্কানি না দিয়ে সহযোগিতা করা উচিৎ।'

'৫ বছরে বিরোধী দলনেতার বিরুদ্ধে ৮৬টি মিথ্যে মামলা'

‘এসআইআরে (SIR) ক্ষতিগ্রস্ত’ -দের দিল্লির বঙ্গভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে।  সোমবার সকাল থেকেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের অস্বাভাবিক তৎপরতা নজরে আসে। অভিযোগ, এলাকা কার্যত পুলিশে ঘিরে ফেলা হয়, বঙ্গভবনের ভিতরেও ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। এই খবর পেয়েই আর সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় গেলে তাঁর জন্য রেড কার্পেট পেতে দেওয়া হয় আর এখানে আমাদের জন্য কালো কার্পেট...।"

এনিয়ে শুভেন্দু কড়া ভাষায় বলেন, "মুখ্যমন্ত্রীর এসব কথা না বলাই ভাল। অন্য রাজ্যে বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলের সাংসদরা যে সম্মান পান, পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সবাই জানে।" আরও অভিযোগ, "গত পাঁচ বছরে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে ৮৬টি মিথ্যে মামলা দেওয়া হয়েছে। ১০৪টি কর্মসূচির অনুমতি নিতে হয়েছে হাইকোর্টে গিয়ে এবং সাড়ে ১১ মাস সাসপেন্ড করে বিধানসভা থেকে দূরে রেখেছেন।" বিরোধী দলনেতার কটাক্ষ, "আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে।"

'মানুষের হয়রানির জন্য দায়ী তৃণমূল আইপ্যাক'

এসআইআর ক্ষতিগ্রস্তদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি যাওয়ার প্রসঙ্গে শুভেন্দুর প্রশ্ন, "উনি নিয়ে যাবেন কেন? এসআইআর আতঙ্কের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।" তাঁর অভিযোগ, "এসআইআর-এর নাম করে প্রথম দিন থেকে ভয় দেখানো এবং সমস্ত লোকের নামের নাম,পদবী ভুল তিনি করিয়েছেন।"

এর প্রতিবাদে বিজেপি আজ শব্দবিধি মেনে মাইক ছাড়া কর্মসূচি করে সব ডিইও অফিসে ডেপুটেশন জমা দেবে বলেও জানান তিনি। এছাড়া, এদিনই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির ১৪ সদস্যের দল বিকেল ৪টেয় লোকভবনে  যাবেন। এসআইআর কেন্দ্রে তৃণমূলের দাদাগিরি, এইআরও, ইআরও-দের দিয়ে আইপ্যাককে বসিয়ে নাম-পদবী বদলে লক্ষ লক্ষ মানুষকে হয়রান করার অভিযোগ নিয়েই এদিন  রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তাঁরা।

রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়ে নন্দিনী চক্রবর্তীকে (CS Nandini Chakraborty) তিনবার চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। ৬ তারিখের সময় দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু এরপর আবার চিঠি দেওয়া হলে কোনও উত্তর পাননি বলে দাবি তাঁর। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Bengal witnessed the purple processions that were aimed at the voters. This time, keeping that procession in mind, the amount of honorarium for ASHA workers Read Next

বাড়ল আরও হাজার টাকা, একগ...