You will be redirected to an external website

অসমাপ্ত শ্মশান, মদ-গাঁজার আসর!

EASTBARDHAMAN-WESTBENGAL-BENGALINEWS-CREMATION-VILLAGE

অসমাপ্ত শ্মশান, মদ-গাঁজার আসর!

খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরুল এলাকা। এলাকায় নেই কোনও স্থায়ী শ্মশান। ফলে দামোদর নদীর পাড়েই দাহকার্য সম্পন্ন করতে বাধ্য হন এলাকার কয়েক হাজার মানুষ। এলাকাবাসীর দাবি, প্রায় দশ বছর আগে শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দামোদরের পাশে বাঁশবাগান সংলগ্ন ফাঁকা জায়গায় পাকাপোক্ত শ্মশান নির্মাণের কাজ শুরু হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয়ও হয়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় নির্মাণকাজ।

 

ছাদ, দেওয়াল, রং—সব কাজ শেষ হলেও চুল্লি তৈরির কাজ আর এগোয়নি । দীর্ঘ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে শ্মশানটি। আর সেই সুযোগেই প্রতিদিন এখানে বসছে মদ–গাঁজার আসর। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও স্থানীয় পঞ্চায়েতের তরফে শ্মশানের অসম্পূর্ণ কাজ শেষ করার কোনও উদ্যোগ দেখা যায়নি বলেই অভিযোগ বাসিন্দাদের।এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। (শ্মশানের ছবি) লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই শ্মশান কবে সম্পূর্ণ হবে? কবে এলাকায় দাহকার্যের স্থায়ী সমস্যার সমাধান হবে ? নাকি প্রশাসনিক উদাসীনতায় এভাবেই পড়ে থাকবে অসমাপ্ত শ্মশান?

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...