You will be redirected to an external website

তালিকায় নাম, ঘর নেই

EASTBURDWAN-BURDWAN-WESTBENGAL-PROJECT-PROBLEM

তালিকায় নাম, ঘর নেই

আউশগ্রামের লাফার পার এলাকায় প্রায় হাজার খানেক মানুষের বাস।  অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের মানুষ।  নুন আনতে পান্তা ফুরোনো সংসারে নিজের টাকায় পাকা বাড়ি তৈরি করা কার্যত দুঃস্বপ্ন। অভিযোগ বাম আমল থেকে শুরু করে বর্তমান  সরকারের সময়েও, একাধিকবার  পঞ্চায়েত প্রধান ও স্থানীয় নেতাদের কাছে আবেদন জানানো হয়েছে।  জমা দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। তবুও এখনও পর্যন্ত সরকারি আবাস যোজনার ঘর মেলেনি বহু পরিবারের।  এলাকাবাসীরা জানান বছরের পর বছর আবেদন করছি কিন্তু আজও ঘর পায় পাইনি । উল্টে বলা হচ্ছে " আমাদের নাকি ঘর হয়ে গেছে"।

 

অন্যদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, আবাস যোজনা প্রকল্পে বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েত পেয়েছে ২৫৬টি বাড়ি। তবে এখনও পর্যন্ত প্রায় ৫০ টি পরিবার প্রথম কিস্তির টাকা পেলেও বাড়ি তৈরি শুরু করেনি ভোটের মুখে প্রশ্ন একটাই , ঘর কি শুধু তালিকায় থাকে ? না কি মানুষের মাথার উপর ছাদ হয়ে ওঠে ?  দেয়ালের ফাঁক দিয়ে  আজও ঢুকে পড়ে রোদ, হাওয়া। টিনের চালে পড়া বৃষ্টির শব্দেই কেটে যায় নির্ঘুম রাত। এই মানুষগুলোর চাওয়া খুব বড় নয়।  একটু নিরাপত্তা । মাথার ওপর একটা পাকা ছাদ।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...