You will be redirected to an external website

সরকারি নথিতে ভূত! নামের পাশে ‘মৃত’ বলে উল্লেখ

EASTBURDWAN-KALNA-PURNASAHA-VOTERLIST-ENUMERATIONFROM

সরকারি নথিতে ভূত!

পূর্ব বর্ধমানের কালনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বাসিন্দা ৪২ বছরের পূর্ণ সাহা। পেশায় দিনমজুর। পরিবারে রয়েছেন বৃদ্ধা মা ও স্ত্রী। অভিযোগ, এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া ভোটার তালিকায় তাঁর নামের পাশে ‘মৃত’ বলে উল্লেখ করা হয়। বিষয়টি জানাজানি হতেই প্রতিবাদ জানাতে কালনা পুরসভায় হাজির হন পূর্ণ সাহা। ডেথ সার্টিফিকেট দেখাতে বলা হলে বিস্মিত হয়ে যান তিনি। প্রশাসনের তরফে তখন আশ্বাস দেওয়া হয়, চূড়ান্ত তালিকায় তাঁকে জীবিত হিসেবেই অন্তর্ভুক্ত করা হবে। তবে সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মা ও স্ত্রীর নাম থাকলেও পূর্ণ সাহার নাম নেই। জীবিত থেকেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।

তাঁদের আশঙ্কা, এর ফলে বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন সরকারি পরিষেবা, এমনকি ভোটাধিকার প্রয়োগও করতে পারবেন না। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের দাবি, এর জন্য দায়ী নির্বাচন কমিশন। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল আমলের BLO এবং প্রশাসনের গাফিলতিতেই এই ভুল হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট BLO-র কোনও প্রতিক্রিয়া মেলেনি। জীবিত থেকেও সরকারি নথিতে ‘মৃত’ হওয়ার এই ঘটনায় এখন সমাধানের অপেক্ষায় পূর্ণ সাহা ও তাঁর পরিবার।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

ARAMBAG-WESTBENGAL-BJP-POLITICS-FIR Read Next

পুরশুড়ায় বিজেপির অন্দ...