হাসপাতালে নয়া উদ্যোগ
প্রতি বছর গরমকালে, কালনা মহকুমা হাসপাতালে মেডিসিন ফিমেল ওয়ার্ডে, রোগীদের দুর্ভোগ বেড়ে যায়। তাপপ্রবাহের জেরে রোগীরা নাজেহাল হয়ে পড়েন। এবার এই সমস্যা এড়াতে গরম পড়ার আগেই তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ ।
ফিমেল ওয়ার্ডের আলাদা করে শেড দেওয়া হচ্ছে, যাতে সরাসরি রোদ ছাদে না পড়ে। ওয়ার্ডের ভেতরে দমবন্ধকর পরিস্থিতি এড়াতে বসানো হচ্ছে একাধিক অত্যাধুনিক এক্সহস্ট ফ্যান। ফ্যানের মাধ্যমে ঘরের গরম বাতাস বাইরে বেরিয়ে যাবে। ফলে রোগীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।

বহু বছর ধরেই এই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে রোগী ও তাঁদের পরিবারকে। তাই এবছর আগেভাগেই এমন উদ্যোগ নেওয়ায় খুশি রোগী ও তাঁদের আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।রোগীর আরামই চিকিৎসার প্রথম ধাপ। তীব্র গরমে স্বস্তির কথা ভেবে হাসপাতালের এই সময়োচিত উদ্যোগের প্রশংসা করছেন সকলে।
