You will be redirected to an external website

ভোটের পর রাস্তা ভুলে গেল কে?

EASTBURDWAN-WESTBENGAL-ALAMGANJ-ROAD-PROBLEM

ভোটের পর রাস্তা ভুলে গেল কে?

বর্ধমান পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ কলাবাগান এলাকায় একাধিক রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই কিংবা ড্রেনের জল উপচে পড়লেই রাস্তা পরিণত হয় ছোট পুকুরে। জমে থাকা জলে কোথায় গর্ত, কোথায় উঁচু—বোঝাই দায়।ফলস্বরূপ প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বাইক ও সাইকেল আরোহীরা। পড়ে গিয়ে চোট পাচ্ছেন অনেকে।এলাকাবাসীর অভিযোগ, নির্দিষ্ট ভ্যাট না থাকায় আশেপাশের কয়েকটি ওয়ার্ডের আবর্জনাও ফেলা হচ্ছে এই রাস্তাতেই।

পচা-গলা নোংরা জমে রাস্তা আরও সংকীর্ণ হয়ে পড়েছে। দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এলাকায় একাধিক রাইস মিল রয়েছে। ধান বোঝাই লরির চাপে কালভার্ট ভেঙে যাওয়ায় ড্রেনের জল রাস্তায় জমছে। পাশাপাশি নির্দিষ্ট ভ্যাট না থাকায় অন্য ওয়ার্ডের আবর্জনাও এখানে ফেলা হচ্ছে। নিত্যদিনের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে, সেই প্রশ্নেই এখন তাকিয়ে আলমগঞ্জ কলাবাগান এলাকার বাসিন্দারা। সংস্কারের অপেক্ষায় ঝুঁকিপূর্ণ রাস্তা।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...