You will be redirected to an external website

বর্জ্যই সম্পদ,দূষণ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্য

EASTBURDWAN-WESTBENGAL-PROJECT-GARBAGE-SWM

বর্জ্যই সম্পদ,দূষণ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্য

দূষণ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্য নিয়ে ২০২১ সালে শুরু হয় পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM) প্রজেক্ট। প্রতিদিন সকালে প্রকল্পের কর্মীরা বাড়ি-বাড়ি ও বাজার এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করেন। এরপর সেগুলো পরিষ্কার করে পচনশীল ও অপচনশীল আলাদা করা হয়।পচনশীল বর্জ্য থেকেই তৈরি হচ্ছে জৈব সার। এই সার এখন চাষের জমিতে ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন কৃষকেরা। শুধু পরিবেশ রক্ষা নয়, এই জৈব সার বিক্রি করেই পঞ্চায়েত এখন লাভের মুখ দেখছে।

সকালে নির্দিষ্ট সময় গাড়ি আসে আর বাড়ি বাড়ি বর্জ্য তুলে নিয়ে যায় । বাড়ির বর্জ্য থেকে এলাকারই উন্নতি হচ্ছে । খুশি এলাকার মানুষ। কুড়মুন ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে জানান, গ্রামকে দূষণ মুক্ত রাখতেই এই উদ্যোগ।  বর্জ্য যে বোঝা নয়, সঠিক পরিকল্পনায় সেটাই হতে পারে সম্পদ—কুড়মুন ২ গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ আজ সেই কথাই নতুন করে জানিয়ে দিচ্ছে।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

COOCHBEHAR-WESTBENGAL-CRICKET-SUBHAMSARKAR-RANJITROPHY Read Next

রঞ্জি দলে কুচবিহারের শু...