You will be redirected to an external website

রঙে রঙে লেখা ছবি,ক্ষীরাই এখন বাস্তবের পর্যটন গন্তব্য

EASTMEDINIPUR-KHIRAIRIVER-WESTBENGAL-RIVER-PEOPLE

রঙে রঙে লেখা ছবি

ক্ষীরাই নদীর তীরবর্তী দোকান্ডা ও ক্ষীরাই গ্রাম মিলিয়ে এই ফুলের উপত্যকা আজ আর অজানা নয় কারও কাছেই। সোশ্যাল মিডিয়ার পর্দা ছাপিয়ে ক্ষীরাই এখন বাস্তবের পর্যটন গন্তব্য। এখানে এলে মনে হয়, “প্রকৃতি যেন নিজেই টিকিট কেটে দর্শন দিতে নেমেছে।” ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি—এই সময়টায় ক্ষীরাইয়ের রূপ সবচেয়ে মোহময়। ভোরের আলো, শিশিরভেজা ফুল আর খোলা আকাশ—সব মিলিয়ে পর্যটকদের জন্য এক নিখুঁত অভিজ্ঞতা।

রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন—কেউ চড়ুইভাতির আনন্দে মাততে, কেউ নৈসর্গিক দৃশ্য ক্যামেরা-বন্দি করতে, আবার কেউ শুধু নিঃশব্দে প্রকৃতিকে ছুঁয়ে যেতে।ফুলের মরশুমে অসংখ্য মানুষের আগমনে ক্ষীরাই কার্যত এক ছোটখাটো পর্যটন কেন্দ্রের রূপ নেয়। প্রায় দেড় মাস ধরে চলে ফুলের মেলা, আর সেই সঙ্গে মানুষের উচ্ছ্বাস। “যেখানে রঙ কথা বলে, সেখানে ভাষার দরকার হয় না।” ফেরার পথে মন গুনগুন গেয়ে ওঠে—‘দেখা এক khwab তো ইয়ে সিলসিলে হুয়ে। ক্ষীরাই থেকে ফিরে এসেও চোখে লেগে থাকে লাল ফুলের বাগান, মনে থেকে যায় প্রকৃতির সেই নিঃশব্দ গান। সব মিলিয়ে ক্ষীরাই এখন শুধু ফুলের গ্রাম নয়—এ এক জীবন্ত রঙিন পোস্টকার্ড।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

ARAMBAG-KHANAKUL-RAMNAGAR-ROAD-BADSITUATION Read Next

খানাখন্দের রাস্তা , অন্ধ ...