You will be redirected to an external website

 গোলাপে - হাসি,গোলাপ—সবারই প্রিয় ফুল

EASTMEDINIPUR-ROSE-BAZAR-FAMOUS-WESTBENGAL

 গোলাপে - হাসি

গোলাপ—সবারই প্রিয় ফুল। তাই সারা বছরই বাজারে এর কমবেশি চাহিদা থাকে। তবে ভ্যালেন্টাইন্স ডে-র আগে সেই চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এই সময় বিশেষ করে ম্যাটগট, মিনিপার্ল, বেঙ্গালুরু জাতের উন্নত প্রজাতির গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। পাঁশকুড়া থেকে এই গোলাপ পৌঁছে যায় কলকাতা-সহ বিভিন্ন জেলার বাজারে।

 

পূর্ব গুড়তলা গ্রামের একাধিক গোলাপ বাগানে এখন তুঙ্গে ব্যস্ততা। অন্যান্য সময় গোলাপের যা দাম থাকে - ফেব্রুয়ারির গোড়ার দিকে সেই দাম প্রায় পাঁচ-ছয় গুণ বেড়ে যায়। তাই এই সময়টাকে ঘিরেই বাড়তি লাভের আশায় বুক বাঁধেন চাষিরা। ভ্যালেন্টাইন্স ডে ঘিরে প্রেমের বাজার যত জমজমাট হচ্ছে, ততই আশার আলো দেখছেন পাঁশকুড়ার গোলাপ চাষিরা। তাঁদের আশা—এই মরশুমেই গোলাপ ফুটিয়ে দেবে লাভের হাসি।

 

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

COOCHBEHAR-WESTBENGAL-PURNACHANDRABARMAN-TAKOYAMARI-VILLAGE Read Next

মানবিকতার সবুজ ঠিকানা...