You will be redirected to an external website

বাঁকুড়ায় বেপরোয়া গাড়ির বলি বৃদ্ধ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

Elderly man killed by reckless car in Bankura, locals protest by blocking road

স্থানীয়দের রাস্তা অবরোধ

মঙ্গলবার ভোরে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার খাতড়া থানার খড়বন মোড়ে। দুর্ঘটনার প্রতিবাদে সকাল ৬টা থেকে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার খাতড়া ব্লকের দুবরাজপুর গ্রামের বাসিন্দা শম্ভু বারিক (৭০) মঙ্গলবার ভোরে তিনি নাতনিকে সাইকেলে চাপিয়ে খড়বন বাস স্টপে যাচ্ছিলেন। নাতনিকে বাসে তুলে দিয়ে তিনি সাইকেলে চেপে গ্রামে ফিরছিলেন। ওই সময় বেপরোয়া একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। স্থানীয়রা শম্ভূ বারিককে রাস্তার উপর রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার প্রতিবাদে ও খড়বনের রাস্তায় স্পিড ব্রেকার তৈরির দাবিতে সকাল ৬টা থেকে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

খাতড়া থানার পুলিশ খড়বনে পৌঁছে অবরোধকারীদের বার বার বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি। অবরোধ চালিয়ে যেতে অনড় স্থানীয়রা।
 

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

What is Dilip Ghosh hinting at by giving Dev a 'Daraaj' certificate? The 'Dabangg' leader is returning to his form! Read Next

দেবকে 'দরাজ' সার্টিফিকেট ...