You will be redirected to an external website

হাসপাতালের ভিড় কমাতে বড় পদক্ষেপ

ইভিনিং ওপিডি চালু

হুগলির চন্দননগরে দীর্ঘদিন ধরেই হাসপাতালের বহির্বিভাগে উপচে পড়া ভিড়। দিনের বেলাতেই সীমাবদ্ধ ছিল ওপিডি পরিষেবা।  ফলে বহু রোগীকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরতে হতে চিকিৎসা ছাড়াই। সেই সমস্যা মেটাতেই উদ্যোগ চন্দনগর মহাকুমা হাসপাতাল কর্তৃপক্ষের।  চালু হয়েছে ইভিনিং ওপিডি। হাসপাতালের সুপারিনটেনডেন্ট  ডঃ শান্তনু ঘোষ জানিয়েছেন,  আপাতত সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবার বিকেল ৪ টে থেকে ৬টা পর্যন্ত এই পরিষেবা মিলবে। প্রাথমিক পর্যায়ে শিশু, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে  চিকিৎসা মিলবে। অনলাইন টিকিটের সুবিধাও থাকছে। তবে রবিবার ও নির্দিষ্ট সরকারি ছুটির দিনে ওপিডি বন্ধ থাকবেহাসপাতালের চিকিৎসক  ইসাহক মল্লিক বলেন, দিনের বেলায় সব রোগী দেখা সম্ভব হয়ে ওঠে না।

 

এবার থেকে বিকেলের দিকে এলেও আমরা তাদের চিকিৎসা দিতে পারব।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগীর আত্মীয়রাও। তারা বলেন এখন বিকেলে, বাচ্চাদের স্কুলের পর, তাদের ডাক্তার দেখানো অনেকটাই সুবিধা জনক হয়েছে । চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সাধারণ মানুষের   কথা ভাবেন । এতদিন ধরে সকালের দিকেই ছিল এই ওপিডি পরিষেবা। তবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কয়েকটি হাসপাতালে সন্ধ্যায় ওপিডি পরিষেবা চালু হয়েছে। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। দিনের ভিড় এড়িয়ে সন্ধ্যায় চিকিৎসা। কর্মব্যস্ত মানুষদের জন্য বড় স্বস্তি। তবে এখন দেখার , যে উদ্দেশ্যে এই পরিষেবা শুরু করা হয়েছে তা কতটা সফল হয়? 

 

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Read Next

হাসপাতালের ভিড় কমাতে ব...