হায়দরাবাদ চোখ ভরে দেখল মেসিকে
শনিবার দিনের শুরুটা হয়েছিল যুবভারতীতে বিশৃঙ্খলা দিয়ে। কিন্তু শেষটা ছিল বড়ই মধুর। হায়দরাবাদে কানায় কানায় পূর্ণ রাজীব গান্ধী স্টেডিয়ামে উৎসবের আবহ তৈরি করলেন লিওনেল মেসি(Messi in Hyderabad), লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অনাবিল হাসি, পায়ের জাদু, পেনাল্টি শ্যুট আউটে গ্যালারি তথা হায়দরাবাদের মন ভরিয়ে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ঘটনাচক্রে হায়দরাবাদে এদিন সন্ধ্যার অনুষ্ঠানের উদ্যোক্তাও কিন্তু ছিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। যুবভারতীর বিশৃঙ্খলার জন্য তাঁকে মুখ্যত দায়ী করে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর আয়োজনেই মেসিময় হয়ে থাকল হায়দরাবাদ।
এদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর উপস্থিতিতেই তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে হালকা মেজাজে ফুটবল খেলে দর্শকদের মন জয় করে নেন মেসি-সুয়ারেজরা। মেসি মাঠে ঢুকতেই দর্শকদের সহর্ষ চিৎকার যেন বধির করে দিতে পারত। সেই তুমুল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশে মেসির কয়েকটি দারুণ পাস, কিছু মুহূর্তের ‘কিক অ্যাবাউট’— এ সব মিলিয়ে স্টেডিয়াম বুঁদ হয়ে যায় মেসি ম্যাজিকে। এদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর উপস্থিতিতেই তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে হালকা মেজাজে ফুটবল খেলে দর্শকদের মন জয় করে নেন মেসি-সুয়ারেজরা। মেসি মাঠে ঢুকতেই দর্শকদের সহর্ষ চিৎকার যেন বধির করে দিতে পারত। সেই তুমুল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশে মেসির কয়েকটি দারুণ পাস, কিছু মুহূর্তের ‘কিক অ্যাবাউট’— এ সব মিলিয়ে স্টেডিয়াম বুঁদ হয়ে যায় মেসি ম্যাজিকে।
এদিন সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্টকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দর্শকদের অভিযোগ—মেসিকে প্রায় দেখাই যায়নি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তাঁর এক ঝলকও না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা।