You will be redirected to an external website

ভোট বনাম রাস্তা! রাস্তা দিয়ে দুর্ভোগের যাতায়াত মানুষের

JALPAIGURI-WESTBENGAL-POLITICS-PROBLEM-ROAD

ভোট বনাম রাস্তা!

‘২৬-এর বিধানসভা ভোটের প্রচারে শাসক দলের অন্যতম হাতিয়ার - উন্নয়নের জোয়ার । সেই উন্নয়নের প্রতিশ্রুতি শুনে শুনে ক্লান্ত ধুপগুড়ি মহকুমার ঝাড়আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া এলাকার বাসিন্দারা। বছরের পর বছর ধরে বেহাল রাস্তা দিয়ে দুর্ভোগের যাতায়াতই এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। একাধিকবার আবেদন - নিবেদন , আন্দোলন হলেও রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। প্রতিবার ভোটের আগে আশ্বাস মিললেও সমস্যার স্থায়ী সমাধান আজও অধরা। তাই বিধানসভা ভোটের আগে কাজ শুরু না হলে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ভোট আসে, ভোট যায়—কিন্তু রাস্তার আর হাল ফেরে না। এই রাস্তা দিয়ে যাতায়াত  প্রায় চারশো পরিবারের।

বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কৃষি প্রধান এলাকা হওয়ায় ফসল পরিবহণেও চরম সমস্যায় পড়তে হয় কৃষকদের। জরুরি পরিস্থিতিতে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার মতো অবস্থাও নেই । তাই গ্রামবাসীদের স্পষ্ট দাবি—আগে রাস্তা, তারপর ভোট। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের মিলছে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় গ্রামবাসীরা—আগে রাস্তা, পরে ভোট। এখন প্রশ্ন একটাই, ভোটের আগে কি আদৌ ঘুম ভাঙবে প্রশাসনের? নাকি ভোট বয়কটের এই হুঁশিয়ারি সত্যিই বাস্তবে রূপ নেবে?

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...