You will be redirected to an external website

 মাত্র সাড়ে ৩ বছরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম

JHARGRAM-BOOKOFRECORDS-AVRADWIPSEN-PROUD-WESTBENGAL

 মাত্র সাড়ে ৩ বছরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম

মাত্র সাড়ে তিন বছর বয়সে নিজের প্রতিভার জোরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে ঝাড়গ্রামের বিষয়বালক অভ্রদীপ সেন। সাঁকরাইল ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা দেবাশিস সেন ও নমিতা সেনের ছেলে অভ্রদীপ। বাবা পেশায় অধ্যাপক, মা গৃহবধূ। বাড়িতে অধিকাংশ সময় মায়ের সান্নিধ্যেই বড় হয়ে উঠছে অভ্রদীপ। এইটুকু বয়সেই বিভিন্ন দেশের নাম, রাজ্য ও রাজধানীর নাম, জাতীয় পতাকা তার চেনা হয়ে গেছে। প্রায় ১০০ ধরনের জেনারেল নলেজ তার মুখস্থ। এখানেই শেষ নয়—গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে শেখানো যেকোনও বিষয় অনায়াসে মনে রাখতে পারে সে। অভ্রদীপের এই সাফল্যে ভীষণ খুশি তার পরিবার ও আত্মীয়রা।

ছোটোবেলা থেকেই ছেলের মধ্যে এই বিশেষ প্রতিভার আভাস পেয়েছিলেন মা নমিতা সেন। তাই খেলার ছলেই ছেলেকে বিভিন্ন নতুন বিষয় শেখাতে শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই দিন, মাসের নাম থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর ছবি দেখেই তার নাম বলে দিতে পারতো ছোট্ট অভ্রদীপ।


যে বয়সে অন্য শিশুরা অক্ষর চিনতে শেখে, সেই বয়সেই এত দেশ, রাজ্য, রাজধানী ও জাতীয় প্রতীক চেনা,মনে রাখা নিঃসন্দেহে এক বিস্ময় বৈকি । খেলতে খেলতেই শেখা, আর সেখান থেকেই সাফল্যের শিখরে পৌঁছনো—অভ্রদীপ সেন যেন আগামী দিনের এক উজ্জ্বল সম্ভাবনার নাম।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

KALNA-WESTBURDWAN-TEA-INDIANTEA-DANGER Read Next

প্লাস্টিকের বদলে হাতে ত...