You will be redirected to an external website

ত্রিপলের নিচে সনাতনের জীবনযুদ্ধ!

JHARGRAM-SAKRAIL-BONPURA-VILLAGE-WESTBENGAL

ত্রিপলের নিচে সনাতনের জীবনযুদ্ধ!

মাটির দেওয়াল, খড়ের চাল, তার উপর টাঙানো পুরনো ত্রিপল—এই সামান্য আশ্রয়ই ভরসা বনপুরা গ্রামের সনাতনের। কয়েক বছর আগে বাঁশ ও মাটি দিয়ে নিজের হাতে একটি কাঁচা ঘর তৈরি করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘর এখন ভগ্নপ্রায়। বৃষ্টি নামলেই চুইয়ে পড়ে জল, ভিজে যায় বিছানা, নষ্ট হয় সামান্য বাসনপত্র। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় ভাইয়ের বাড়িতে। সনাতনের স্ত্রী-সন্তান নেই।

সংসারে একমাত্র ভরসা ভাই ও ভাইয়ের স্ত্রী। দু’বেলা খাবার জোটে মূলত ভিক্ষাবৃত্তির টাকায়। যেখানে পেটের ভাতই অনিশ্চিত, সেখানে পাকা ছাদ যেন দূর-স্বপ্ন। পরিবারের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে সরকারি আবাসনের আবেদন জানানো হলেও এখনও মেলেনি কোনও স্থায়ী সমাধান। এমনকি প্রতিবন্ধীদের জন্য প্রাপ্য সহায়ক সাইকেলও পাননি তিনি। চারিদিকে উন্নয়নের দাবির মাঝেও আজও বঞ্চিত সনাতন। দ্রুত তার জন্য পাকা বাড়ি এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের।  উন্নয়নের জোরালো প্রচারের মাঝে প্রশ্ন উঠছে—সনাতনের মতো প্রান্তিক মানুষের আর্তনাদ আদৌ কি পৗঁচ্ছবে দপ্তরের দরজায়? নাকি ত্রিপলের নিচেই চলতে থাকবে তার প্রতিদিনের বেঁচে থাকার লড়াই?

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

SOUTHDINAJPUR-WESTBENGAL-RETION-PROBLEM-RAKESHBISWAS Read Next

দুয়ারে রেশন, ঘরে ক্ষোভ!...