স্থায়ী সেতুর দাবি
ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকা। সুবর্ণরেখা নদীর উপর ফেয়ার ওয়েদার ব্রিজ । বর্ষা এলেই ভেঙ্গে জলের তলায় তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় যাতায়াত। সমস্যায় পড়েন সাঁকরাইল ও নয়াগ্রাম - এই দুই ব্লকের হাজারো মানুষ। তখন নৌকা পারাপার করেই যাতায়াত। তবে সেই যাত্রা বেশ ঝুঁকিপুর্ণ । এক অর্থে, প্রাণ হতে করেই নদী পারা হতে হয়। জরুরি চিকিৎসা, স্কুল-কলেজ পড়ুয়াদের যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনা - সবই হয়ে ওঠে চরম সমস্যার। বর্ষা কাটলে সাময়িকভাবে কাঁচা রাস্তা ও কাঠের ব্রিজ তৈরি করা হয়।

তবে কয়েক মাসের মধ্যে আবার তা নষ্ট হয়ে যায়। তাই এলাকাবাসীর দাবি সুবর্ণরেখা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। নদীর ওপারে নয়াগ্রামে রয়েছে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রামেশ্বর মন্দির ও তপোবন। প্রতিদিন বহু পর্যটকের যাতায়াত থাকলেও এই অস্থায়ী সেতুই তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে । এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছেঅন্যদিকে বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এলাকাবাসীর এই ন্যায্য দাবি পূরণে ব্যর্থ শাসকদলচরম দুর্ভোগেই দিন কাটছে গড়ধরা এলাকার মানুষের। এখন দেখার, কবে সুবর্ণরেখার বুকে তৈরি হয় স্থায়ী পাকা সেতু।
