You will be redirected to an external website

বেহাল রাস্তা,দুর্ভোগ

JHARGRAM-WESTBENGAL-ROAD-PROBLEM-MURAKATIBAZAR

বেহাল রাস্তা,দুর্ভোগ

ঝাড়গ্রামের  মুড়াকাটি  বাজার থেকে কলাবনি পর্যন্ত রাস্তার অবস্থা চরম বেহাল।  অথচ বহু মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তা।  প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত স্কুল পড়ুয়া, অসুস্থ বয়স্ক মানুষ থেকে  কৃষক ,ব্যবসায়ীদেরও।  বর্ষাকালে বড় বড় গর্তে জল জমে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে দরবার করেও কাজের কাজ হয়নি কিছুই।

 নতুন রাস্তা নির্মাণ তো দূরের কথা, সামান্য মেরামতির কাজও অধরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই রাস্তাটির কাজ দ্রুত শুরু করা হবে। অন্যদিকে বিজেপির অভিযোগ, উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বাস্তবে গ্রামবাসীরা বঞ্চিতই থেকে যাচ্ছেন। সব মিলিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবের বেহাল রাস্তায় , প্রতিদিন  দুর্ভোগের মুখে পড়ছেন এলাকাবাসী। এখন দেখার, উন্নয়নের প্রতিশ্রুতি কি আদৌ বাস্তবে রূপ পাবে?

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

NABADWIP-SARUPGAMJ-FERIGHAT-RIVER-GARBAGE Read Next

আবর্জনাময় ভাগীরথী নদীপ...