You will be redirected to an external website

অভিমানী এগ-আর্টিস্ট 

KALNA-EASTBURDWAN-ART-EGGART-WESTBENGAL

অভিমানী এগ-আর্টিস্ট 

কালনার প্রসেনজিৎ দাস একজন স্বনামধন্য এগ আর্টিস্ট। ডিমের খোলার ওপর সূক্ষ্ম খোদাই করে শিল্পকর্ম তৈরির জন্য তিনি পরিচিত। তাঁর এই হস্তশিল্প আকাশবাণী মৈত্রীসহ বিভিন্ন মাধ্যমে প্রচার পেয়েছে, সমাদৃত হয়েছে। বহু বছর ধরে তিনি ডিমের খোলায় দুর্গার প্রতিমা থেকে শুরু করে নানা শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি, সৌরভ গাঙ্গুলীর পোর্ট্রেট, ডিমের খোলায় বিশ্বকাপের মডেল, তাজমহল, সরস্বতীর মূর্তি,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি—সবই তাঁর শিল্পকুশলতার উদাহরণ। এমনকি ডিমের খোলা দিয়ে বিভিন্ন ধরনের গয়না এবং হারিয়ে যাওয়া স্থাপত্যের নকশাও তিনি তৈরি করেছেন।

এই অসামান্য শিল্পকর্মের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন। রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। এগ আর্টের ক্ষেত্রে বিশ্বরেকর্ডেরও নজির রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গের মধ্যে তিনিই একমাত্র স্বীকৃত এগ আর্টিস্ট। বিশ্বে মাত্র সাতজন এগ আর্টিস্টের একজন তিনি। এতসবের পরেও শিল্পীর কণ্ঠে আক্ষেপের সুর। আক্ষেপ, নিজের এলাকায় - শিল্পী তথা শিল্পের কদর না মেলার । তবুও হাল ছাড়েননি প্রসেনজিৎ। এই শিল্পই তাঁর নেশা ও ভালোবাসা। একজন প্রকৃত শিল্পী শুধুই পুরস্কারের জন্য সৃষ্টি করেন না। আকাঙ্ক্ষা থাকে তাঁর সৃষ্টি অন্যের কাছে সমাদৃত হবে,প্রশংসা পাবে। বিদেশ- বিভূঁইয়ে যে শিল্পকর্ম প্রশংসিত - তা যদি স্থানীয় মানুষ ও প্রশাসনের সমর্থন পেতো তবে তা হয়তো হতো এই শিল্পীর এগিয়ে চলার নয়া  ইন্ধন।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

SOUTH24PARGANA-WESTBENGAL-PROJECT-SANKAR HALDAR-NAGENDRAPUR Read Next

উন্নয়নে - ‘মুক্তি', সমাজ...