চা যখন বিষ
যারা চা বা কফি ভালবাসেন, তাদের সারাদিনে একাধিকবার চায়ে চুমুক দেওয়ার প্রবণতা থাকেই। আর দোকানে চা খেতে গেলে স্বাভাবিকভাবেই হাতে চলে আসে প্লাস্টিক বা কাগজের কাপ। আর এই ছোট্ট কাপেই লুকিয়ে আছে বড় বিপদ। IIT Kharagpur-এর গবেষণা অনুযায়ী, দিনে মাত্র ৩ কাপ চা কাগজের কাপ থেকে খেলে প্রায় ৭৫,০০০ ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে প্রবেশ করে। ফল? ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা, লিভার বা কিডনির সমস্যা।

ডাক্তাররাও সতর্ক করছেন এ বিষয়ে। এক ঝলকে দেখে নিন ঠিক কি কি ঝুঁকি থাকে কাগজ বা প্লাস্টিকের কাপে চা খাওয়ায় স্বাস্থ্য ও পরিবেশের জন্য মাটির ভাঁড়, কাঁচ বা স্টেইনলেস স্টিলের কাপ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। মানুষ ক্রমশ সচেতন হচ্ছেন, ঝুঁকছেন মাটির ভাঁড়ের দিকে। কিছু দোকানও খদ্দেরের দাবিতে ফিরিয়ে আনছেন মাটির ভাঁড়ের ব্যবহার। তবে অনেকেই মনে করেন, প্রশাসনকেও সচেতনতা বাড়াতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। চা বা কফি ক্লান্তি দূর করার মেডিসিন বহু মানুষের কাছে। সেই মেডিসিন যেন বিষ তুল্য না হয়ে ওঠে, সেই দিকে সকলকেই নজর দিতে হবে। Prevention is better than cure - তাই আজই সচেতন হোন, বর্জন করুন প্লাস্টিক কাপ।