You will be redirected to an external website

ডাকটিকিটে লালজি মন্দির

KALNA-EASTBURDWAN-TEMPLE-LALJI-OLDPLACE

ডাকটিকিটে লালজি মন্দির

বর্ধমান রাজাদের তৈরি মন্দিরের মধ্যে সবথেকে পুরানো এই লালজি মন্দির।১৬৬১ শকাব্দে প্রতিষ্ঠিত হয় এই ২৫ চূড়া মন্দির। আটচালা যুক্ত এই  লালজি মন্দির ভারতীয় ডাকটিকিটেও স্থান পেয়েছে। মন্দিরের বিগ্রহ রাধাকৃষ্ণ। যার দুপাশে রয়েছে বালগোপাল। এখানকার প্রধান উৎসব জন্মাষ্ঠমী।এখানে রাসযাত্রাও অনুষ্ঠিত হয়। মন্দিরের অপূর্ব টেরাকোটার কাজ মুগ্ধ করে দর্শনার্থীদের।

দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনীচিত্রন। বেশ কয়েকবছর হল এই মন্দিরকে অধিগ্রহন করেছে পুরাতত্ত্ব বিভাগ।তারপরেও রক্ষনা-বেক্ষনের অভাব স্পষ্ট।যা নিয়ে ক্ষোভপ্রকাশ করছেন মন্দিরে আগত পর্যটকরা। প্রতিদিন একটু একটু করে ভাঙতে ভাঙতে মন্দিরের টেরাকোটার কাজ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে পুনরায় কিছু অংশ ঠিক করা হলেও তাতে উদাসীনতার ছাপ স্পষ্ট। যথাযথ উদ্যোগ না নেওয়া হলে ধীরে ধীরে মুছে যাবে ইতিহাসের স্বাক্ষ্য  বহনকারী এই লালজি মন্দিরের অস্তিত্ব।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...