You will be redirected to an external website

৮৮ তেও লড়ছেন! যতদিন শ্বাস, ততদিন আশ

KALNA-WESTBENGAL-EASTBURDWAN-OLDMAN-KHOGENMURMU

৮৮ তেও লড়ছেন!

যতদিন শ্বাস, ততদিন আশ। বৃদ্ধ খগেনবাবু ৮৮ বছর বয়সেও স্বাবলম্বী হয়ে বাঁচতে চান। তাই প্রতিদিন বেলা ১২টার সময় স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনে এক হাঁড়ি ঘুগনি নিয়ে চলে আসেন । আগে সাইকেল চালিয়ে আসতেন, কিন্তু কয়েক মাস আগে স্কুলে আসার পথেই দুর্ঘটনার কবলে পড়েন। ফলে তাঁর হাত ও কলার বোন ভেঙে যায়। দীর্ঘ কয়েক মাস অসুস্থ থাকার পর এখন কিছুটা সুস্থ হয়েছেন। সুস্থ হতেই আবার শুরু করেছেন তাঁর লড়াই । পরিবারে আছেন তিনি ও তাঁর স্ত্রী।

বহু বছর আগে এক পুত্র সন্তানকে এবং কয়েক মাস আগে আর-এক কন্যাসন্তানকে হারিয়েছেন খগেনবাবু। এত ঘাত-প্রতিঘাত সহ্য করেও মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখেন তিনি। তাঁর ও তাঁর স্ত্রীর বৃদ্ধভাতার টাকায় ওষুধের খরচ চলে, কিন্তু দৈনন্দিন খরচ চালাতে তাঁকে ঘুগনি বিক্রি করতেই হয়। এই পরিশ্রমসাধ্য কাজে তাঁকে সাহায্য করে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা। টিফিনের ঘণ্টা বাজলেই তারা ছুটে আসে তাদের প্রিয় খগেনদাদুর কাছে এবং হাত লাগায় কাজে। বয়স বা অভাব কোনো কিছুর কাছেই হার মানতে রাজি নন খগেন বাবু। ‘পারব না’—এই শব্দটি তাঁর অভিধানে নেই। নুয়ে পড়া শরীর নিয়েও সম্মান আর আত্মমর্যাদা নিয়ে কীভাবে বাঁচতে হয়, তার জীবন্ত উদাহরণ খগেনবাবু।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...