You will be redirected to an external website

আকাশে দখলে নিষিদ্ধ চীনা মাঞ্জা!

KALNA-WESTBURDWAN-MANJHA-KITE-FESTIVAL

আকাশে দখলে নিষিদ্ধ চীনা মাঞ্জা!

পেটকাটি,  চাঁদিয়াল , মোমবাতি, বগ্গা আকাশজুড়ে  রঙিন ঘুড়ি। মকর সংক্রান্তির সময় উত্তরায়ণ উৎসবকে কেন্দ্র করে ঠিক এইভাবেই ঘুড়ির দখলে চলে যায় কালনার আকাশ। আট থেকে আশি—সবাই মেতে ওঠেন ঘুড়ি ওড়ানোর আনন্দে। এই আনন্দ অনেক সময়ই রূপ নেয় ভয়াবহ পরিণতিতে। কারণ দেশীয় পদ্ধতির বদলে বর্তমানে অধিকাংশ মানুষ ঘুড়ি ওড়াতে ব্যবহার করছেন নিষিদ্ধ চীনা মাঞ্জা সুতো। দাম কম ও অত্যন্ত শক্ত হওয়ায় এই সুতোর দিকেই ঝুঁকছেন অনেকেই। এর ফলেই প্রতি বছর বহু পাখি আহত হয় বা প্রাণ হারায়। শীতকালে কালনায় পরিযায়ী পাখির আগমন বাড়ে, আর ধারালো চীনা মাঞ্জা সুতোর কারণে সেই পাখিদের প্রাণহানির আশঙ্কা আরও বেড়ে যায় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


শুধু পাখিই নয়, রাস্তায় চলাচলকারী বাইক আরোহীরাও প্রায়শই এই সুতোয় আটকে গুরুতর আহত হন। কখনও কখনও ঘটে যায় মৃত্যুর মতো ঘটনাও। তাই অবিলম্বে চীনা মাঞ্জা সুতোর ব্যবহার বন্ধ করে দেশীয় মাঞ্জা সুতো ব্যবহারের দাবি তুলছেন কালনাবাসী।

ইতিমধ্যেই কালনা পুরসভার তরফে বিভিন্ন দোকানে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকেও চীনা মাঞ্জা সুতো ব্যবহার না করে দেশীয় সুতো ব্যবহারের আবেদন জানাচ্ছেন কালনা পুরসভার উপ-পুরপ্রধান। শুধু প্রশাসনিক তৎপরতাই নয়, বাজারে চীনা মাঞ্জা সুতোর দৌরাত্ম্য কমাতে প্রয়োজন মানুষের সচেতনতা। অবিলম্বে সবাই সচেতন না হলে একের পর এক বিপদের আশঙ্কা থেকেই যাবে।
 

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

JHARGRAM-SANKRAIL-DULUNGRIVER-VILLAGE-BANPURA Read Next

বনপুরার - মা সাতভউনি ...