প্লাস্টিকের বদলে হাতে তুলে নিন মাটির ভাঁড়—স্বাদ থাকবে অটুট, স্বাস্থ্য থাকবে নিরাপদ।
যারা চা বা কফি ভালবাসেন, তাদের সারাদিনে একাধিকবার চায়ে চুমুক দেওয়ার প্রবণতা থাকেই। আর দোকানে চা খেতে গেলে স্বাভাবিকভাবেই হাতে চলে আসে প্লাস্টিক বা কাগজের কাপ। আর এই ছোট্ট কাপেই লুকিয়ে আছে বড় বিপদ। IIT Kharagpur-এর গবেষণা অনুযায়ী, দিনে মাত্র ৩ কাপ চা কাগজের কাপ থেকে খেলে প্রায় ৭৫,০০০ ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে প্রবেশ করে। ফল? ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা, লিভার বা কিডনির সমস্যা। ডাক্তাররাও সতর্ক করছেন এ বিষয়ে।

কাগজ বা প্লাস্টিকের কাপের গরম তরলে (৮৫°–৯০° সেলসিয়াস) মাত্র ১৫ মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক কণা মিশে যায়।কাপের টক্সিক পদার্থ দীর্ঘমেয়াদে লিভার ও মুখের ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় প্লাস্টিকের কাপে থাকা বিসফেনল-এ (BPA) নারীর এস্ট্রোজেন হTEAরমোনে ও পুরুষের প্রজনন স্বাস্থ্যে মারাত্মক ক্ষতি করতে পারে। কাপের প্লাস্টিক প্রলেপ থেকে নির্গত রাসায়নিক কিডনি ও লিভারের দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে।

হৃদরোগ, অ্যালার্জি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। স্বাস্থ্য ও পরিবেশের জন্য মাটির ভাঁড়, কাঁচ বা স্টেইনলেস স্টিলের কাপ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। মানুষ ক্রমশ সচেতন হচ্ছেন, ঝুঁকছেন মাটির ভাঁড়ের দিকে। কিছু দোকানও খদ্দেরের দাবিতে ফিরিয়ে আনছেন মাটির ভাঁড়ের ব্যবহার। তবে অনেকেই মনে করেন, প্রশাসনকেও সচেতনতা বাড়াতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। চা বা কফি ক্লান্তি দূর করার মেডিসিন বহু মানুষের কাছে। সেই মেডিসিন যেন বিষ তুল্য না হয়ে ওঠে, সেই দিকে সকলকেই নজর দিতে হবে। Prevention is better than cure - তাই আজই সচেতন হোন, বর্জন করুন প্লাস্টিক কাপ।