You will be redirected to an external website

বিজয় মাল্যর জন্মদিন বলে কথা! বিশেষ আয়োজন ললিত মোদীর, লন্ডনে একফ্রেমে ধরা দিলেন দুই 'বন্ধু'

Fugitive businessman Vijay Mallya's picture has surfaced again. Former IPL chairman Lalit Modi is also in the spotlight.

বিজয় মাল্যর জন্মদিন বলে কথা!

ফের প্রকাশ্যে এল পলাতক শিল্পপতি (Fugitive businessman) বিজয় মাল্য (Vijay Mallya)-র ছবি। একই সঙ্গে আলোচনার কেন্দ্রে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi)-ও। কারণ দু'জনকে দেখা গেল একই ফ্রেমে। শহর লন্ডনে (London)।

বিজয় মাল্যর আসন্ন ৭০তম জন্মদিন উপলক্ষে ব্রিটেনের অভিজাত এলাকা বেলগ্রেভ স্কোয়ারে নিজের বাড়িতে জাঁকজমকপূর্ণ প্রি-বার্থডে পার্টির আয়োজন করেছিলেন বন্ধু ললিত মোদী (Vijay Mallya birthday party London)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং বিজয় মাল্য-সহ একাধিক পরিচিত মুখ, যা ঘিরে ইতিমধ্যেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

সূত্রের খবর, ওই অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলেন বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ, হলিউড অভিনেতা ইদ্রিস এলবা এবং ফ্যাশন ডিজাইনার মনোভিরাজ খোসলা। অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায়, এক ফ্রেমে কিরণ মজুমদার-শের সঙ্গে পোজ দিচ্ছেন মনোভিরাজ খোসলা, অন্য ছবিতে ইদ্রিস এলবার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তাঁকে।

এই পার্টির একাধিক ছবি শেয়ার করেন ফটোগ্রাফার জিম রাইডেল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি ললিত মোদী ও বিজয় মাল্যর একটি ছবি পোস্ট করে লেখেন, লন্ডনের বাড়িতে ‘ফ্যাবুলাস’ প্রি-৭০তম জন্মদিনের পার্টি আয়োজনের জন্য ললিত মোদীকে ধন্যবাদ।

রাইডেলের পোস্টে লেখা ছিল, “বিজয় মাল্যর সম্মানে তাঁর প্রি-৭০তম জন্মদিনের দুর্দান্ত পার্টি আয়োজনের জন্য ললিত কে মোদীকে ধন্যবাদ।”

এই পোস্টের জবাবে ললিত মোদী নিজেও মন্তব্য করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিজয় মাল্যকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন। ললিত লেখেন, “আমার বন্ধু বিজয় মাল্যর 'প্রি-বার্থডে ব্যাশ' উদযাপনে আমার বাড়িতে আসার জন্য সবাইকে ধন্যবাদ।”

এছাড়াও ইনস্টাগ্রামে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও পোস্ট করেন জিম রাইডেল। সেই কার্ডে ললিত মোদী ও রিমা বোরির তরফে অতিথিদের “একটি গ্ল্যামারাস সন্ধ্যা”-য় আমন্ত্রণ জানানো হয়। সেখানে বিজয় মাল্যকে তাঁদের “প্রিয় বন্ধু” বলে উল্লেখ করা হয় এবং তাঁকে ‘কিং অব গুড টাইমস’ হিসেবে বর্ণনা করা হয়। আমন্ত্রণপত্রে প্রাক্তন বিমান সংস্থার কর্ণধারের একটি কার্টুন-স্টাইল ইলাস্ট্রেশনও ছিল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Kolkata Municipal Corporation (KMC) session was marred by a heated argument over the 'Mini Pakistan' remark. Read Next

‘মিনি পাকিস্তান’ মন্তব্...