You will be redirected to an external website

সুপার - বাড়ির ছাদে - স্বপ্ন-খামার

MALDA-WESTBENGAL-BUSINESS-FARM-MALDA

বাড়ির ছাদে - স্বপ্ন-খামার 

পড়াশোনার পাশাপাশি বিকল্প আয়ের পথ খুঁজতে গিয়ে অভিনব উদ্যোগ নেন রিফাত। শখের বশে মাত্র ১০টি মুরগি দিয়ে শুরু। অল্প সময়ের মধ্যেই এলাকায় বাড়তে থাকে চাহিদা। সেই চাহিদাকে সামনে রেখেই বাড়ির ছাদে ধীরে ধীরে গড়ে ওঠে বড়সড় খামার। বর্তমানে তাঁর খামারে রয়েছে সিল্কি ফ্যান্সি, সুলতান, টার্কি, গিনি ফাউল, কড়কনাথ, চিনা হাঁস, কোয়েল-সহ একাধিক বিদেশি ও দেশি প্রজাতির মুরগি ও পাখি। শুধু পালনেই থেমে থাকেননি রিফাত। বাড়িতেই তৈরি করেছেন ছোট আকারের একটি হ্যাচারি। কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে একসঙ্গে বহু ছানা উৎপাদন করছেন।

ছানা অবস্থাতেই পাইকারি দরে প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পূর্ণবয়স্ক হলে প্রজাতি অনুযায়ী প্রতিটি মুরগির দাম উঠছে ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ফলে মাসে কয়েক হাজার টাকার আয় হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। সীমিত পরিসর, পরিকল্পিত উদ্যোগ আর অদম্য ইচ্ছাশক্তি—এই তিনেই গড়ে উঠেছে রিফাত শাহীনের সাফল্যের গল্প। ছাদের খামার আজ শুধু তাঁর আয়ের উৎস নয়, জেলার যুবসমাজের কাছেও এক বড় অনুপ্রেরণা।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

KALNA-WESTBENGAL-ART-TAT-SAREE Read Next

ঐতিহ্যের বুননে ‘পদ্মশ্র...