You will be redirected to an external website

‘কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু-মিষ্টি মেডিসিন দিই’, বললেন মমতা

What developmental work has been done in the state since coming to power, how proactive the Trinamool government is in the interest of businessmen

‘কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু-মিষ্টি মেডিসিন দিই’, বললেন মমতা

রাজ্য়ে ক্ষমতায় আসার পর কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, ব্যবসায়ীদের স্বার্থে তৃণমূল সরকার কতটা তৎপর, সরকারি কর্মীদের তিনি কী সুবিধা দিয়েছেন, সবটাই এদিন শোনা যায় মমতার মুখে। এরই মধ্যে হঠাৎ বলে ওঠেন, কেউ ‘দুষ্টুমি’ করলে, কীভাবে সমস্যার সমাধান করেন তিনি।এদিন মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, রাজ্যে বনধের সংস্কৃতি বন্ধ করতে ঠিক কী ব্যবস্থা নিয়েছেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের কেউ দুষ্টুমি করলে, আমিও দুষ্টু-মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করি। চেষ্টা করি অন্তত।”

উল্লেখ্য, মঙ্গলবারই যুবভারতীর ঘটনার তদন্তের স্বার্থে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছেন তিনি। গত সপ্তাহে লিওনেল মেসির উপস্থিতিতে যুবভারতীতে যে বিশৃঙ্খলার ছবি দেখা যায়, তার দায় ক্রীড়ামন্ত্রীর দিকে ঠেলেন বিরোধীরা। কারণ ঘটনার সময় মেসির পাশেই ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিস্থিতি এমন হয় যে খোদ মুখ্যমন্ত্রীকে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যেকে হয়। তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট দেওয়ার পরই পদ থেকে সরে যান অরূপ। এছাড়া ওই কমিটির সুপারিশে শোকজ করা হয়েছে, বরাবর মমতার আস্থাভাজন অফিসার হিসেবে পরিচিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও। তবে এদিন মমতার মুখে সেই সব ঘটনার কোনও উল্লেখ শোনা যায়নি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

West Bengal has repeatedly faced criticism over its industry and business. There is a lot of talk in political circles about the future of industry in Bengal Read Next

তাঁত থেকে টেরাকোটা! ভোটে...