You will be redirected to an external website

সময়ের সঙ্গে বদলাচ্ছে বইমেলার ধরন!

NABADWIP-NADIA-WESTBENGAL-BOOKSTALL-PEOPLE

সময়ের সঙ্গে বদলাচ্ছে বইমেলার ধরন!

একটা সময় ছিল, জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন বইমেলার জন্য। সময়ের অভাবে অনেকেরই কলকাতায় গিয়ে বই কেনা হয়ে উঠত না, তাই বইমেলাই ছিল ভরসা। সময়ের সঙ্গে বদলেছে চাহিদা আর অভ্যাস। এখন বইমেলায় সারি সারি স্টল থাকলেও, সেই অনুপাতে মিলছে না বইপ্রেমী ক্রেতার দেখা— এমনটাই মত নবদ্বীপ বইমেলার বিক্রেতাদের। কলেজ স্ট্রিট থেকে কষ্ট করে বই এনে স্টল সাজালেও, মেলায় ভিড় থাকলেও বিক্রি আশানুরূপ নয়।

বিক্রেতাদের কথায়, আগে মানুষ বই  কিনতেই মেলায় আসতেন। এখন অনেকেই আসেন ঘুরতে, ছবি তুলতে আর খাবারের স্টলে সময় কাটাতে। ছোটদের বই কিছুটা বিক্রি হলেও, বড়দের বইয়ের চাহিদা কমেছে স্পষ্টভাবেই। বইমেলাকে কেন্দ্র করে এখন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ এবং বিনোদনের আয়োজন থাকায় ভিড় হচ্ছে ঠিকই। তবে সেই ভিড় বইয়ের স্টল পর্যন্ত পৌঁছচ্ছে না বলেই দাবি প্রকাশক ও বিক্রেতাদের। তাঁদের মতে, নতুন প্রজন্ম বইয়ের থেকে মোবাইল এবং ডিজিটাল মাধ্যমেই বেশি সময় কাটাচ্ছে— যার প্রভাব পড়ছে বিক্রিতে। মেলা মানেই বই— এই চিরচেনা ধারণা কি তবে বদলাচ্ছে? ডিজিটাল যুগে কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বইয়ের গন্ধ? সেই প্রশ্নই তুলছেন বই বিক্রেতারা।

AUTHOR :Sanjib Ghosh

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...